সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বৃহস্পতিবার , ২৬শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ৯ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
করোনাভাইরাস ধ্বংসে নাকের স্প্রে উদ্ভাবনের দাবি | চ্যানেল খুলনা

করোনাভাইরাস ধ্বংসে নাকের স্প্রে উদ্ভাবনের দাবি

নাক, মুখ গহ্বর এবং শ্বাস ও খাদ্যনালীর মিলনস্থলে অবস্থান করা করোনাভাইরাস ‘ধ্বংস করতে সক্ষম’- এমন একটি ‘সলিউশন’ তৈরির দাবি করেছে বাংলাদেশ রেফারেন্স ইনস্টিটিউট ফর কেমিকেল ম্যাজারমেন্টস-বিআরআইসিএম।

রাষ্ট্রায়ত্ত এই প্রতিষ্ঠানটি বলছে, তাদের এই ওষুধ নাক ও মুখে স্প্রে হিসেবে ব্যবহার করতে হয়। এর নাম তারা দিয়েছে ‘বঙ্গোসেইফ ওরো নেইজল স্প্রে’।

মঙ্গলবার বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে প্রথমবারের মত বিষয়টি সামনে আনে বিআরআইসিএম।

বৈঠকে বিআরআইসিএমের পক্ষ থেকে বলা হয়, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ২০০ জন কোভিড-১৯ রোগীর ওপর এই স্প্রের পরীক্ষামূলক প্রয়োগ করে তা ‘নিরাপদ ও কার্যকর’ প্রমাণিত হয়েছে।

গবেষকরা জানান, বঙ্গোসেইফ কোভিড-১৯ রোগীদের ‘ভাইরাল লোড কমিয়ে মৃত্যু ঝুঁকি হ্রাস’ করার পাশাপাশি ‘কমিউনিটি ট্রান্সমিশন নিয়ন্ত্রণে’ ভূমিকা রাখতে পারে।

https://channelkhulna.tv/

আজকের টপিক্স আরও সংবাদ

শিববাড়িতে যান্ত্রিক ত্রুটির কারণে চলন্ত অ্যাম্বুলেন্সে আগুন

খুলনার নতুন জেলা প্রশাসক মিজ্‌ হুরে জান্নাত

স্বাধীনতা মহান আল্লাহর দান: একটি ইসলামী দৃষ্টিভঙ্গি

স্বাধীনতা দিবসে স্মৃতিসৌধে বিরোধীদলীয় নেতা শফিকুর রহমানের শ্রদ্ধা

কয়রায় স্বামীকে শ্বাসরোধে হত্যা, স্ত্রী পলাতক

‘এক-এগারোর’ আলোচিত জেনারেল মাসুদ গ্রেপ্তার

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।