সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
কয়রায় জেলি পুশ করা চিংড়িসহ নারী আটক | চ্যানেল খুলনা

কয়রায় জেলি পুশ করা চিংড়িসহ নারী আটক

খুলনা জেলার কয়রা উপজেলার মঠবাড়িয়া ইউনিয়নের রাজাপুর এলাকায় যৌথ অভিযান পরিচালনা করে বাংলাদেশ নৌ বাহিনী।

শনিবার (২৮ জুন) সকাল ১০টায় অভিযানে অবৈধভাবে জেলি পুশ করে ওজন বৃদ্ধি করা আনুমানিক ৬০ কেজি চিংড়ি, জেলি এবং অন্যান্য সরঞ্জামাদিসহ মোসাম্মত তাসমিয়া(৩৭) কে জেলি পুশরত অবস্থায় হাতেনাতে আটক করা হয়। কিন্তু তার স্বামী আলাউদ্দিন গাইন(৪২) ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

পরবর্তীতে, আটককৃত ব্যক্তি ও চিংড়ি মাছ আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তার উপস্থিতিতে তাৎক্ষনিক মোবাইল কোর্ট পরিচালনা করে আসামিকে ৫০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে এক মাসের জেল প্রদান করা হয়।

অভিযানে বাংলাদেশ নৌবাহিনী সাথে কয়রা থানা পুলিশ, বনবিভাগের সদস্য এবং মৎস্য অধিদপ্তরের সদস্য অংশগ্রহণ করেন।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

খুলনা আরও সংবাদ

খুলনায় বিদেশি পিস্তলসহ যুবক গ্রেপ্তার

খুলনার লবণচরায় সন্ত্রাসী সোহেল গ্রেপ্তার

বন্ধু হবা, কফি খাব আর মজা করব : ছাত্রীদের খুবি শিক্ষক

খুলনায় বাস-ট্রাকের ত্রিমুখী সংঘর্ষে আহত ৮

কেডিএ’র চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন শফিকুল আলম মনা

পাইকগাছায় নদীর তীর থেকে শতবর্ষী বৃদ্ধের মরদেহ উদ্ধার ​

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।