সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ২রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ১৫ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
কবরীর বাড়ি দখলের চেষ্টার অভিযোগ | চ্যানেল খুলনা

কবরীর বাড়ি দখলের চেষ্টার অভিযোগ

জীবিতকালে খ্যাতিমান অভিনেত্রী ও সাবেক সংসদ সদস্য সারাহ বেগম কবরী তার গুলশানের বাড়িটি নিয়ে নানা আশঙ্কার কথা জানিয়েছিলেন। এবার তার ছোট ছেলে শাকের ওসমান চিশতী তাদের বাড়িটি দখলের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন। গুলশান-২ নম্বরের বাড়িতে গভীর রাতে অজ্ঞাতপরিচয়ের লোকজন ঢুকে পড়ার অভিযোগ করেছেন তিনি।

এ নিয়ে গুলশান থানায় জিডিও করেছেন শাকের। জিডিতে তিনি অভিযোগ করেন, গত ২৭ সেপ্টেম্বর গভীর রাতে অজ্ঞাত কয়েকজন কবরীর ওই বাড়িতে ঢুকে পড়েন। বহিরাগত লোকজনের উপস্থিতি টের পেয়ে ৯৯৯- এ ফোন করে পুলিশকে খবর দেন কবরীপুত্র শাকের। রাত আড়াইটার দিকে এই ঘটনা ঘটে।

অভিযোগপত্রে তিনি জানান, গত ২৭ সেপ্টেম্বর রাত আড়াইটার দিকে আমার বাসার সিঁড়িতে কিছু মানুষের শব্দ পাই। এরপর সিসি ক্যামেরায় দেখতে পাই গ্রাউন্ড ফ্লোরের সব বাতি নেভানো। সিঁড়িতে পায়ের শব্দ পেয়ে ইন্টারকমে ফোন করি। কর্তব্যরত সিকিউরিটি গার্ড ফোন না ধরায় আমার সন্দেহ বাড়তে থাকে। ২০ মিনিট পর রাত ২টা ৫০ মিনিটে ক্যামেরায় দেখি তিন ব্যক্তি ফোনের আলো জ্বালিয়ে সিঁড়ি দিয়ে নিচে নামছেন। পরে একটি মোটরসাইকেলে করে তারা চলে যান। এরপর আমি ৯৯৯ নম্বরে ফোন করে দায়িত্বরত পুলিশকে বিষয়টি অবহিত করি।

তিনি বলেন, ফোন পেয়ে রাত সোয়া তিনটার দিকে পুলিশ আসে। পুলিশের উপস্থিতি টের পেয়ে বাসার সিকিউরিটি গার্ড সব লাইট জ্বালিয়ে দেন। এরপর গার্ড জানান, বাসার কেয়ারটেকার সহিদুল ইসলামের কথায় তিনি লাইট নিভিয়েছিলেন।

এ ব্যাপারে গুলশান থানার উপ-পরিদর্শক (এসআই) আজিজুল হক বলেন, কবরীর ছেলের অভিযোগ পেয়ে আমরা তাদের গুলশান লেক রোডের বাড়িতে যাই। এই অভিযোগের প্রাথমিক সত্যতা পেয়েছি আমরা।

উল্লেখ্য, বাড়ির জমিটি কবরীর। তিনি একটি ডেভেলপার কোম্পানিকে দিয়ে পাঁচতলা বাড়িটি নির্মাণ করান। নিচতলায় তাকে লাঞ্ছিত করার ঘটনায় ২০১৮ সালের ১০ এপ্রিল তিনি গুলশান থানায় একটি জিডি করেছিলেন। ওই জিডিতে তিনি বাড়িটি নিয়ে আদালতে মামলা রয়েছে এবং আদালতের নিষেধাজ্ঞা রয়েছে বলে উল্লেখ করেছিলেন। সে সময় কবরী একটি গণমাধ্যমকে বলেছিলেন, তার বাড়ির দুটি ফ্ল্যাটের মালিকেরা সার্ভিস চার্জ দিচ্ছেন না। তারা বাড়িটি দখলের পাঁয়তারা করছিলেন।

https://channelkhulna.tv/

রাজধানী আরও সংবাদ

ব্যারিকেড ভেঙে যমুনা অভিমুখে ইনকিলাব মঞ্চ, জাবের-আম্মারসহ আহত কয়েকজন

‘ফ্যামিলি কার্ড’ চালুসহ ৯ প্রধান প্রতিশ্রুতি বিএনপির ইশতেহারে

যমুনা এলাকায় আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে কোনো আগ্নেয়াস্ত্র বা গুলি ব্যবহার হয়নি: পুলিশ

সংবিধানের প্রস্তাবনায় ‘আল্লাহর ওপর আস্থা ও বিশ্বাস’ পুনস্থাপন করা হবে: তারেক রহমান

শিশুদের কান ধরে ওঠবস করানোর ভিডিও ভাইরাল: নিন্দার মুখে ডাকসু থেকে সর্বমিত্র চাকমার পদত্যাগ

মোছাব্বির হত্যায় গ্রেপ্তার দুজন আপন ভাই, আরেক ভাই পলাতক: ডিবি

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।