সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা সোমবার , ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
কঠোর নিরাপত্তায় সুষ্ঠ পরিবেশে নির্বাচন সম্পন্ন হবে: ডিসি সাতক্ষীরা | চ্যানেল খুলনা

কঠোর নিরাপত্তায় সুষ্ঠ পরিবেশে নির্বাচন সম্পন্ন হবে: ডিসি সাতক্ষীরা

সাতক্ষীরা জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল বলেছেন, শান্তিপুর্ন পরিবেশে অবাধ, সুষ্ঠ ও নিরপেক্ষ ভাবে উপ নির্বাচন সম্পন্ন করতে জেলা প্রশাসন বদ্ধ পরিকর। নির্বাচনের দিন সাধারণ মানুষ বাঁধাহীনভাবে ভোটকেন্দ্রে উপস্থিত হয়ে ১০ ডিসেম্বর ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে প্রশাসন তৎপর রয়েছে। নির্বাচনকে কেন্দ্র করে কোন প্রার্থী বা তাদের লোকজন অপ্রীতিকর ঘটনা সৃষ্টি করলে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলেও জানান জেলা প্রশাসক। রবিবার বেলা সাড়ে ১১টায় দেবহাটা উপজেলা পরিষদ মিলনায়তনে উপ নির্বাচন বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল এসব কথা বলেন।
দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার তাছলিমা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন দেবহাটা উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ, সহকারী কমিশনার ভুমি এসএম তারেক সুলতান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতিকের উপজেলা চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব মুজিবর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, মহিলা ভাইস চেয়ারম্যান জিএম স্পর্শ। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সখিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ ফারুক হোসেন রতন, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি আব্দুর রব লিটু, সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান শাওন, সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওহাব, উপ নির্বাচনে আনারস প্রতিকের সতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব রফিকুল ইসলাম, এনপিপি মনোনীত আম প্রতিকের অপর প্রার্থী অজিয়ার রহমান, নির্বাচন অফিসার সরিফুল ইসলাম, সিনিয়র মৎস্য অফিসার বদরুজ্জামান, প্রকল্প বাস্তবায়ন অফিসার শফিউল বশার, উপজেলা প্রকৌশলী রথীন্দ্রনাথ হালদার প্রমূখ। অনুষ্ঠান শেষে দেবহাটা মুক্ত দিবসের আলোচনা সভা এবং পরবর্তীতে মহিলা বিষয়ক অধিদপ্তর আয়োজিক সেলাই মেশিন ও বাইসাইকেল বিতরণী অনুষ্ঠানে অংশ নেন জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল।

https://channelkhulna.tv/

সাতক্ষীরা আরও সংবাদ

তালায় প্রীতি ঢালী খেলায় দর্শকদের ঢল

তালায় শিশুদের হাম-রুবেলা প্রতিরোধ টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত

তালায় উত্তরণের প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত

তালায় ৩ পুরুষের বসতভিটায় বাড়িঘর ভাঙচুর, স্বর্ণালঙ্কার ও নগদ টাকা চুরির অভিযোগ

তালায় ২য় শ্রেণির ছাত্রীকে মারধরের অভিযোগে প্রধান শিক্ষক অবরুদ্ধ

সাতক্ষীরায় ৭ হাজার লিটার পেট্রোলসহ তেলবাহী লরি আটক

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।