সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বুধবার , ৪ঠা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ১৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
ওলামা সম্মেলন সফলে নগর ও থানা শাখায় আইম্মা পরিষদের জরুরী সভা অনুষ্ঠিত | চ্যানেল খুলনা

ওলামা সম্মেলন সফলে নগর ও থানা শাখায় আইম্মা পরিষদের জরুরী সভা অনুষ্ঠিত

সোমবার বাদ মাগরিব জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ খুলনা মহানগর সভাপতি মুফতী গোলামুর রহমান এর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মুফতী আব্দুল্লাহ ইয়াহইয়া এর পরিচালনায় বয়রা ফারুকীয়া মাদ্রাসায় জরুরী সভা অনুষ্ঠিত হয়।
সভায় নেতৃবৃন্দ বক্তব্য বলেন ফ্রান্সে আমাদের প্রিয়নবী হজরত মুহাম্মাদ (স.) এর ব্যাঙ্গাক্তক কার্টুন প্রকাশের তিব্রনিন্দা জানাই, রাষ্ট্রীয় ভাবে ফ্রান্স কে বয়কট করতে হবে, তাদের সকল পণ্য বর্জন করতে সকলের প্রতি আহবান জানান।
বর্তমান পরিস্থিতিতে ওলামায়ে কেরামের করনিয় শীর্ষক ওলামা সম্মেলন আগামী ৫ ই নভেম্বর, সম্মেলন এর প্রস্তুতি ও সফলে করনীয় বিভিন্ন বিষয়ে আলোচনা হয় এবং প্রচারণা, দাওয়াত ও ব্যবস্থাপনার দায়িত্ব পালনের জিম্মাদারি বন্টন করে কমিটি গঠন করা হয় ।
উপস্থিত ছিলেন মুফতী মাহবুবুর রহমান, মুফতী আব্দুল কুদ্দুস, মুফতী আলী আহমাদ, মুফতী জাকির আশরাফ, মুফতী ইমরান বিন হুসাইন, মাওলানা ইলিয়াস মাঞ্জুরী, মুফতী শেখ আমীরুল ইসলাম, মুফতী মিরাজ মাহমুদ, মুফতী আবু সালেহ, মাওলানা সিরাজুল ইসলাম,  মুফতী জাকির হুসাইন, মুফতী জাহিদুল ইসলাম, মাওলানা আবুল কাশেম, মাওলানা আসাদুজ্জামান, শায়েখ সামছুর রহমান বাবুল সহ প্রমূখ নেতৃবৃন্দ।
সকাল ৭ টায় জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ লবনচরা থানা শাখার সভাপতি মাওলানা ফজলুল কাদেরের সভাপতিত্বে সেক্রেটারি মুফতি মাসুম বিল্লাহ এর পরিচালনায় ওলামা সম্মেলন সফলে প্রস্তুতি সভা জিন্নাহ পাড়া আবু বকর রা. জামে মসজিদে জরুরী সভা অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি ছিলেন মহানগর সাধারণ সম্পাদক মুফতী আব্দুল্লাহ ইয়াহইয়া, উপস্থিত ছিলেন মুফতী আলী আহমাদ, মুফতী শেখ আমীরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মুফতি আশরাফুল ইসলাম প্রশিক্ষণ সম্পাদক মুফতি আল আমিন মাওলানা শাহ আলম মুফতি আরিফুল ইসলাম মাওলানা সিরাজুল ইসলাম প্রমূখ।-প্রেস বিজ্ঞপ্তি

https://channelkhulna.tv/

প্রেস রিলিজ আরও সংবাদ

সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে বন্ধুমহল:এড. মনা

খুলনায় জুলাই যোদ্ধাসহ ১৮৮ জনের মধ্যে আর্থিক সাহায্য প্রদান

দৌলতপুরে যুবদল নেতা রাসু প্রকাশ্যে গুলিতে নিহত: ক্ষোভ ও তীব্র নিন্দা বিএনপি নেতাদের

খুলনা জেলা পরিষদের দায়িত্ব গ্রহন নবনিযুক্ত প্রশাসক মনিরুল হাসান বাপ্পীর

খুলনা অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সভা অনুষ্ঠিত

দিঘলিয়ায় কোস্টগার্ডের অভিযানে অস্ত্র-গোলাবারুদ ও ককটেলসহ আটক ৭

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।