সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
ওবিই কারিকুলার সাথে মানিয়ে নিতে শিক্ষার্থীদের মানসিকভাবে প্রস্তুত করতে হবে : উপাচার্য | চ্যানেল খুলনা

ওবিই কারিকুলার সাথে মানিয়ে নিতে শিক্ষার্থীদের মানসিকভাবে প্রস্তুত করতে হবে : উপাচার্য

খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন বলেছেন, নতুন প্রণয়নকৃত আউটকাম বেজড এডুকেশন (ওবিই) কারিকুলা কাগজে-কলমে না রেখে এর বাস্তবিক প্রয়োগ দরকার। এই পরিবর্তনের সাথে শিক্ষকদের যেমনি সামঞ্জস্য রাখতে হবে, তেমনি এর সাথে মানিয়ে নিতে শিক্ষার্থীদের মানসিকভাবে প্রস্তুত করতে হবে।

তিনি বলেন, আমাদের সকলের উচিত নতুনকে স্বাগত জানানো। নতুনের সাথে তাল মিলিয়ে আমাদের চলতে হবে। সময়ের সাথে অনেক কিছুর পরিবর্তন হবে, তার সাথে সকলকে মানিয়ে নিতে হবে। পৃথিবীতে মানুষই একমাত্র প্রাণী যারা পরিবেশকে প্রভাবিত করতে পারে। অন্যরা পরিবেশের সাথে খাপ খাইয়ে বেঁচে থাকে। পরিবেশকে পরিবর্তন করার গুণ মানুষের একটি এক্সট্রা ক্যাপাসিটি। যার কারণে মানবসভ্যতা আজ এখানে এসে পৌঁছাতে পেরেছে। তিনি এমন একটি প্রশিক্ষণ আয়োজনের জন্য আইকিউএসির পরিচালকসহ সংশ্লিষ্টদের আন্তরিক ধন্যবাদ জানান।

বৃহস্পতিবার (২৪ আগস্ট) দুপুরে খুলনা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি) এর উদ্যোগে শহিদ সৈয়দ নজরুল ইসলাম ভবনের আইকিউএসির প্রশিক্ষণ কক্ষে ‘কোয়েশ্চেনিং এন্ড অ্যাসেসমেন্ট আন্ডার ওবিই ফ্রেমওয়ার্ক’ শীর্ষক প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আইকিউএসির পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ জিয়াউল হায়দারের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন আইকিউএসির অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. জগদীশ চন্দ্র জোয়ারদার। স্বাগত বক্তব্য রাখেন আইকিউএসির অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. মো. মতিউল ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনা করেন আইকিউএসি’র উপ-রেজিস্ট্রার মোঃ নুরুল ইসলাম সিদ্দিকী।

উদ্বোধনী অনুষ্ঠানের পর রিসোর্স পারসন হিসেবে আইকিউএসির অতিরিক্ত পরিচালকবৃন্দ টেকনিক্যাল সেশন পরিচালনা করেন। প্রশিক্ষণের প্রথম ধাপে বিশ্ববিদ্যালয়ের বাংলা, ইংরেজি এবং ইতিহাস ও সভ্যতা ডিসিপ্লিনের ৩০ জন শিক্ষক অংশগ্রহণ করেন।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

শিক্ষাঙ্গন আরও সংবাদ

গবেষণায় উৎকর্ষ সাধনে কুয়েটের ৯৯ জন শিক্ষককে ‘প্রকাশনা প্রণোদনা ২০২৫–২০২৬’ প্রদান

নকলের কবর আগেই রচনা করেছি, ডিজিটাল নকলেও কঠোর ব্যবস্থা’ :শিক্ষামন্ত্রী

বন্ধু হবা, কফি খাব আর মজা করব : ছাত্রীদের খুবি শিক্ষক

দেশের এইচএসসি সিঙ্গাপুরের ক্লাস সিক্সের সমান: সংসদে ববি হাজ্জাজ

শিক্ষার্থীদের জীবন থেকে ‘দুই বছর’ কমানোর উদ্যোগ সরকারের

কুয়েটে তিন দিনব্যাপী জাতীয় মেকানিক্যাল ফেস্টিভ্যাল ‘ইগনিশন-২০২৬’ এর সমাপনী অনুষ্ঠিত

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।