
ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ওজোপাডিকো)র পরিচালনা পর্ষদ থেকে সাংবাদিক রফিউল ইসলাম টুটুলকে অব্যাহতি দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
বিদ্যুৎ বিভাগের জারি করা এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়। আদেশে বলা হয়েছে, পরিচালনা পর্ষদ পুনর্গঠন সংক্রান্ত সিদ্ধান্তের প্রেক্ষিতে পরিচালক হিসেবে দায়িত্ব পালনরত রফিউল ইসলাম টুটুলকে অব্যাহতি প্রদানের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে বলা হয়েছে।
বিদ্যুৎ বিভাগের উপসচিব ফারজানা খানম স্বাক্ষরিত ওই আদেশে উল্লেখ করা হয়, যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে এ নির্দেশনা জারি করা হয়েছে।
উল্লেখ্য, অন্তর্বর্তী সরকারের সময় রফিউল ইসলাম টুটুলকে ওজোপাডিকোর পরিচালনা পর্ষদের সদস্য হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল।


