সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বৃহস্পতিবার , ৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ১৯শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
ঐক্যবদ্ধভাবে সরকারের উন্নয়নের অগ্রযাত্রাকে সফল করতে হবে | চ্যানেল খুলনা

ঐক্যবদ্ধভাবে সরকারের উন্নয়নের অগ্রযাত্রাকে সফল করতে হবে

খুলনা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন বলেছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দল সবসময় তৃণমূল পর্যায়ে বিএনপির শক্ত ভিত্তি গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জনগণের যে রায় আমরা পেয়েছি, তা গণতন্ত্র ও জনগণের অধিকার পুনঃপ্রতিষ্ঠার পক্ষে এক ঐতিহাসিক ম্যান্ডেট।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) বেলা ১১টায় কেডি ঘোষ রোডস্থ বিএনপি কার্যালয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশ নতুন দিগন্তের দিকে এগিয়ে যাচ্ছে। আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থেকে সরকারের উন্নয়ন ও গণতান্ত্রিক অগ্রযাত্রাকে সফল করতে কাজ করতে হবে।

খালেদা জিয়ার স্মরণে তিনি বলেন, আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আদর্শ আমাদের পথচলার প্রেরণা। তাঁর স্বপ্ন বাস্তবায়নই হবে আমাদের প্রতি সত্যিকারের শ্রদ্ধাঞ্জলি। সভায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করায় প্রধানমন্ত্রী তারেক রহমানসহ সকল নির্বাচিত সংসদ সদস্যদের শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়। একই সঙ্গে গণতন্ত্রের মা, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া-এর আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া করা হয়। কেন্দ্রীয় তাঁতী দলের সদস্য ও খুলনা মহানগর তাঁতী দলের আহ্বায়ক মোঃ আবু সাইদ শেখের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, মোঃ শহিদুল ইসলাম লিটন তালুকদার, এ্যাড মোঃ আসলাম হোসেন, মোঃ আব্দুল্লাহ আল মামুন, মোঃ আলমগীর হোসেন রাজা, আলমগীর হোসেন মাষ্টার, মোঃ শরীফ আহম্মেদ, ডাঃ আবদুল হালিম মোড়ল, মোঃ আতিয়ার রহমান, আবুল বারেক হাওলাদার প্রমুখ।

আলোচনা শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনা, প্রধানমন্ত্রী তারেক রহমানের দীর্ঘায়ু কামনাসহ দেশ ও জাতির কল্যাণ কামনায় মোনাজাত করা হয়।

https://channelkhulna.tv/

প্রেস রিলিজ আরও সংবাদ

খুবিতে শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মাছ ধরার উৎসব অনুষ্ঠিত

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশ গণতন্ত্র ও সুশাসনের নতুন অধ্যায়ে প্রবেশ করেছে

জুলাই শহীদদের রক্তের সঙ্গে বেইমানি করলে আরেকটি জুলাই বিপ্লব হবে : মাহফুজুর রহমান

প্রধানমন্ত্রী তারেক রহমানকে খুবি পরিবারের পক্ষ থেকে উপাচার্যের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন

কুয়েট ভাইস-চ্যান্সেলরের সাথে কর্মচারী সমিতি’র নবনির্বাচিত কমিটির সৌজন্য সাক্ষাৎ

ডিজিটাল পরিচয়ে নতুন মাত্রা: .bd ডোমেইনে চ্যানেল খুলনার যাত্রা শুরু

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।