সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ২রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ১৫ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
এ সময় সুস্থ থাকতে খাবেন ৭ খাবার | চ্যানেল খুলনা

এ সময় সুস্থ থাকতে খাবেন ৭ খাবার

জেঁকে বসেছে শীত। এ সময় সুস্থ থাকাটা খুবই জরুরি। তাই খাবার তালিকায় রাখতে হবে এমন কিছু খাবার যা আপনাকে সুস্থ রাখবে।

আসুন জেনে নিই কী খাবেন-

১. রসুন, পেঁয়াজ, মূলা, গাজর, আলু—এসব সবজি খেতে পারেন। এসব খাবার হজমে সাহায্য করে, শরীরে তাপ সৃষ্টি করে ও শরীর গরম রাখে।

২. এ সময় নিয়মিত খেতে পারেন মধু। সকালে গরম পানির সঙ্গে মধু মিশিয়ে পান করতে পারেন। অথবা অন্য খাবার বা সালাদের ড্রেসিংয়েও মধু যোগ করতে পারেন। মধুতে প্রচুর পুষ্টিগুণ আছে। এছাড়া এটি আমাদের শরীর অনেকক্ষণ গরম রাখে।

৩. আদা, লবঙ্গ, দারুচিনি, এলাচ খাবারের সঙ্গে যোগ করুন। এতে শরীর গরম থাকবে। এসব মসলা দিয়ে চা বানিয়েও পান করতে পারেন।

৪. খেতে পারেন শুকনো ফল। শুকনো ফলে প্রচুর প্রোটিন ও ক্যালসিয়াম থাকে, যা শরীরে শক্তি জোগাবে প্রচুর। তাই খেজুর ও এ জাতীয় শুকনো ফল খেতে পারেন।

৫. ঘি দিয়ে তৈরি খাবার খেতে পারেন। রান্নার তেলের বদলে ঘি ব্যবহার করতে পারেন। ঘিয়ে যে আনস্যাচুরেটেড ফ্যাট থাকে তা শরীর গরম রাখে প্রাকৃতিকভাবে। ঘি আয়ুর্বেদিক শাস্ত্রমতেও একটি উপকারী খাবার।

তবে উচ্চ রক্তচাপের রোগী বা যাদের রক্তে কোলেস্টেরল বেশি, তারা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী খাবেন ঘি।

৬. শীতে পর্যাপ্ত প্রোটিন সমৃদ্ধ খাবার খেতে হবে। মুরগি, চর্বি ছাড়া মাংস, মাছ, ডিম এসব খাবার তালিকায় রাখুন সব সময়। এসব খাবার শীতের প্রকোপ থেকে বাঁচতে ও শরীর সুস্থ রাখতে খুব সহায়ক।

৭. রাতে ঘুমানোর আগে গরম দুধ পান করতে পারেন। দুধ আপনার প্রোটিনের চাহিদা পূরণ করবে ও শরীরে শুক্ত যোগাবে।

তথ্যসূত্র: পিংকভিলা ডট কম

https://channelkhulna.tv/

লাইফস্টাইল আরও সংবাদ

ত্বকের বলিরেখা কমাতে উপকারী যেসব তেল

ত্বক তৈলাক্ত, শুষ্ক না স্পর্শকাতর? ঘরে বসেই পরীক্ষা করুন

ঘরের ধুলাবালি থেকে অ্যালার্জি ? সতর্ক থাকবেন যেভাবে

সামনে বিয়ে? ত্বকের যত্নে যে ভুলগুলো করবেন না

অ্যালোভেরা জেল সরাসরি ত্বকে লাগানো কি ঠিক?

কাজে বেরোনোর সময় শিশুর কান্নাকাটি শুরু? মেনে চলুন কিছু কৌশল

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।