সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা মঙ্গলবার , ১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
এ যাত্রায় রক্ষা পেল বিআরটিসির ৫০ যাত্রী | চ্যানেল খুলনা

এ যাত্রায় রক্ষা পেল বিআরটিসির ৫০ যাত্রী

চ্যানেল খুলনা ডেস্কঃসাতক্ষীরায় নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খেয়ে বিআরটিসির একটি বাসের ৫০ যাত্রীর সকলেই কমবেশি আহত হয়েছে। তবে প্রাণে রক্ষা পেয়েছেন সবাই। শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে সাতক্ষীরা সদরের আলিপুর দিঘীরপাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।আহতদের মধ্যে ১০ জনকে সাতক্ষীরা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এদের মধ্যে দুইজনের অবস্থা অশঙ্কাজনক।

satkhira-accident

ওই বাসে থাকা এক নারীর স্বামী লাভলুর রহমান বলেন, বাসটি খুলনার শিরোমনি থেকে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জের উদ্দেশে যাচ্ছিল। আমার স্ত্রী ও সন্তান এই বাসে করে শ্যামনগরে ফিরছিল। সাতক্ষীরার ত্রিশমাইল এলাকায় বাসটির একটি চাকা পাংচার হয়ে যায়। এ সময় বৃষ্টিও হচ্ছিল। বৃষ্টির মধ্যেই পাংচার হওয়া অবস্থায় গাড়ি চালাচ্ছিলেন ড্রাইভার। বৃষ্টির পানিতে গাড়ির সামনের গ্লাস ঘোলা হয়ে যায়। কিছুই দেখা যাচ্ছিল না। যাত্রীরা বাসটিকে থামিয়ে চাকা মেরামত ও গ্লাস পরিষ্কার কারার কথা জানালেও চালক কর্ণপাত করেননি। এভাবেই তিনি গাড়ি চালিয়ে সাতক্ষীরা বিআরটিসির কাউন্টারে আসে। এরপর সেখান থেকে শ্যামনগরের মুন্সিগঞ্জ এলাকার উদ্দেশে পুনরায় রওনা দেয়। কয়েক কিলোমিটার দূরে আলীপুর এলাকায় পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছের সঙ্গে ধাক্কা খায়।

satkhira-accident

তিনি আরও বলেন, যে স্থানে বাসটি গাছের সঙ্গে ধাক্কা খেয়েছে তার পাশেই একটি পুকুর ছিল। গাছটি না থাকলে বাসটি পুকুরে পড়ে যেত। অল্পের জন্য এ যাত্রায় ৫০ যাত্রীর জীবন রক্ষা পেয়েছে। তবে এ দুর্ঘটনায় সকলেই কমবেশি আহত হয়েছে।

সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাফিজুর রহমান জাগো নিউজকে বলেন, ঘটনাস্থল থেকে আহতদের দ্রুত উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক। ফায়ার সার্ভিসের কর্মীরা বাসটি উদ্ধারে কাজ করছে।

https://channelkhulna.tv/

সাতক্ষীরা আরও সংবাদ

তালায় জোরপূর্বক জমি দখলের অভিযোগ, থানায় লিখিত অভিযোগ দায়ের

গ্রামীণ সড়ক উন্নয়নে তালায় কার্পেটিং ও ঢালাই কাজ উদ্বোধন

তালায় হাসপাতাল কতৃপক্ষ ও বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে এমপি ইজ্জত উল্লাহকে সংবর্ধনা

আদালতের নির্দেশ অমান্য করে তালায় জমিতে ধানের চারা রোপণ, দখলচেষ্টার অভিযোগ

প্রতিমন্ত্রী হওয়ায় অনিন্দ্য ইসলাম অমিতকে তালা সাংবাদিক ইউনিয়নের অভিনন্দন

সাতক্ষীরা-১ আসনে ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর অভিযোগ, পুনরায় ভোটগ্রহণের দাবি

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।