সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ৮ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২২শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
এসএসসি পরীক্ষার প্রবেশপত্র বিতরণের তারিখ ঘোষণা | চ্যানেল খুলনা

এসএসসি পরীক্ষার প্রবেশপত্র বিতরণের তারিখ ঘোষণা

২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার প্রবেশপত্র কেন্দ্রসচিবদের বিতরণের তারিখ প্রকাশ করা হয়েছে। আগামী ৫ ও ৬ এপ্রিল বিতরণ করা হবে পরীক্ষার প্রবেশপত্র। কেন্দ্রের অধীন সব শিক্ষাপ্রতিষ্ঠানে এ প্রবেশপত্র বিতরণ করা হবে ৭ এপ্রিল।

ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে প্রকাশিত এক চিঠি থেকে এ তথ্য জানা গেছে। এতে বলা হয়েছে, ২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার প্রবেশপত্র ৫ ও ৬ এপ্রিল নির্দিষ্ট সময়সূচি অনুযায়ী মাধ্যমিক পরীক্ষা শাখা থেকে বিতরণ করা হবে।

কেন্দ্রসচিব নিজে অথবা তার প্রাধিকারপ্রাপ্ত কোনও শিক্ষককে স্বাক্ষর সত্যায়িতসহ কেন্দ্রের আওতাধীন সব শিক্ষাপ্রতিষ্ঠানের প্রবেশপত্র অফিস চলাকালে নেয়ার করার জন্য অনুরোধ করা হলো। কোনও অবস্থাতেই শিক্ষক ব্যতীত অন্য কোনো ব্যক্তিকে প্রবেশপত্র নেয়ার ক্ষমতা দেয়া যাবে না। তিনি তার কেন্দ্রের অধীন সব শিক্ষাপ্রতিষ্ঠানের প্রবেশপত্র সাত এপ্রিল বিতরণ করবেন।

শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানদের প্রবেশপত্র যাচাই করে কোনো প্রকার ত্রুটি বা কম বা বেশি হলে সংশোধন করিয়ে নেয়ার জন্য অবশ্যই ৮ থেকে ১৯ এপ্রিলের মধ্যে মাধ্যমিক শাখার উপপরীক্ষা নিয়ন্ত্রকের কাছে নির্দিষ্ট ছক অনুযায়ী আবেদনপত্র জমা দিয়ে সংশোধন করিয়ে নিতে হবে। অন্যথায় পরীক্ষায় কোনো প্রকার জটিলতার সৃষ্টি হলে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানেরাই দায়ী থাকবেন। ত্রুটি সংশোধনের জন্য পরীক্ষার্থীর নাম, মাতাপিতার নাম, রোল নম্বর, রেজি. নম্বর, ভুলের বিবরণ, সঠিক যা হবে তা ছকে লেখে পাঠাতে হবে।

https://channelkhulna.tv/

শিক্ষাঙ্গন আরও সংবাদ

প্রফেসর ড. মুহাম্মদ মাছুদ আবারও কুয়েটের ভিসি

ইবি শিক্ষিককে হত্যার পর কর্মচারীর আত্মহত্যাচেষ্টার অভিযোগ

জুনিয়র বৃত্তি পরীক্ষায় সাফল্য, চিকিৎসক হয়ে মানুষের সেবা করতে চায় হুমায়রা

ইংলিশ মিডিয়াম স্কুলগুলোকে সরকারি নীতিমালার আওতায় আনতে পদক্ষেপ নেওয়া হবে: শিক্ষামন্ত্রী

দায়িত্ব থেকে সরে দাঁড়াতে চাই : ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য

খুবিতে সামাজিক ও মানসিক সুস্থতা বৃদ্ধিতে পিয়ার টু পিয়ার ওরিয়েন্টেশন সেশন অনুষ্ঠিত

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।