সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বৃহস্পতিবার , ৫ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ১৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
এমপি সালাম মূর্শেদীর প্রচেষ্টায় ৩৮ কোটি টাকা সড়ক উন্নয়ন কাজের অনুমোদন | চ্যানেল খুলনা

এমপি সালাম মূর্শেদীর প্রচেষ্টায় ৩৮ কোটি টাকা সড়ক উন্নয়ন কাজের অনুমোদন

বাংলাদেশ আওয়ামী লীগ সরকার উন্নয়নে বিশ্বাস করে।স্বাধীনতার পরে দক্ষিণ অঞ্চলে যা উন্নয়ন হয়েছে আওয়ামী লীগ সরকার আমলেই হয়েছে।আওয়ামী লীগ রাজনীতি করে জনগণের জন্য ও দেশের উন্নয়নের জন্য ।
খুলনা-৪ আসনের সংসদ সদস্য আব্দুস সালাম মুর্শেদীর ঐকান্তিক প্রচেষ্টায় খুলনা (রূপসা) শ্রীফলতলা- তেরখাদা সড়ক (জেড ৭০৪১) ও শ্রীফলতলা- সেনের বাজার ( জেড৭০৪২) সড়কের প্রশস্ত করণ কাজ ১.৮০ কিলোমিটার সড়কের মজবুতিকরণ কাজ ৬.৭০ কিলোমিটার সড়কের সার্ফেসিং কাজ ২২.৯০কিলোমিটার। যার প্রকল্প ব্যয় ৩৮.৬১ কোটি টাকা মন্ত্রিসভায় অনুমোদন পেয়েছে।
সড়ক দুটি বিভাগীয় শহর খুলনার সাথে যোগাযোগের অন্যতম মাধ্যম হিসেবে পরিগণিত। অত্র অঞ্চলের অর্থ ও সামাজিক উন্নয়নে এবং আইন-শৃঙ্খলা রক্ষায় সড়কটি গুরুত্ব অপরিসীম। মাননীয় প্রধানমন্ত্রীর জননেত্রী শেখ হাসিনা তার প্রতিশ্রুতি অনুযায়ী
খুলনা (রূপসা) শ্রীফলতলা- তেরখাদা সড়ক (জেড ৭০৪১) যথাযথ মান ও প্রশস্ত করার কাজ ইতিমধ্যে ইতিমধ্যে সম্পন্ন করা হয়। কিন্তু শ্রীফলতলা সেনের বাজার চেইনেজে প্রশস্ততা এখনও ৩.৭০ মিটার রয়েছে। যার কারনে যান বহন চলাচলে বিঘ্ন ঘটছে এবং সড়ক দুর্ঘটনা ঘটছে । তাই উক্ত শ্রীফলতলা সেনের বাজার ( জেড৭০৪২)সড়কটি প্রশস্ত করা প্রয়োজন।
এই সড়কটি জেলা শহরের সাথে রূপসা, তেরখাদা ও দিঘলিয়া উপজেলাসহ গোপালগঞ্জ জেলা এবং বাগেরহাট জেলার মোল্লারহাট উপজেলা সংযুক্ত করেছে। এই সড়কটি দিয়ে মোল্লারহাট উপজেলা হয়ে গোপালগঞ্জ জেলা শহরের উপর দিয়ে ভাঙ্গা এক্সপ্রেস হাইওয়ে হয়ে রাজধানী ঢাকার সাথে মিলিত হয়েছে। তাই সড়কটির গুরুত্ব অপরিসীম।
শেখ হাসিনার প্রতিশ্রুতি তেরখাদা উপজেলা শেখ আবু নাসের অর্থনৈতিক অঞ্চল বাস্তবায়ন সম্পূর্ণ হলে এই সড়কটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এই অঞ্চলে কৃষিভিত্তিক শিল্প প্রতিষ্ঠান গড়ে উঠবে এবং কৃষিভিত্তিক পণ্য পরিবহন সহজ হবে।
সকল বিষয়ে গুরুত্ব উপলব্ধি করে সড়ক দুটি পিরিয়ডিক মেইনটেনেন্স প্রোগ্রামে (মেজর-সড়ক)অন্তর্ভুক্তি করেছেন।

https://channelkhulna.tv/

প্রেস রিলিজ আরও সংবাদ

কুয়েটে পবিত্র ঈদ-উল-ফিতরের জামাত সকাল সাড়ে ৭ টায় অনুষ্ঠিত হবে

খালিশপুরের ১০ নং ওয়ার্ডে মাওঃ মশিউর রহমানের পক্ষ থেকে ছিন্নমূলের মাঝে ঈদ উপহার বিতরণ

সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে বন্ধুমহল:এড. মনা

খুলনায় জুলাই যোদ্ধাসহ ১৮৮ জনের মধ্যে আর্থিক সাহায্য প্রদান

দৌলতপুরে যুবদল নেতা রাসু প্রকাশ্যে গুলিতে নিহত: ক্ষোভ ও তীব্র নিন্দা বিএনপি নেতাদের

খুলনা জেলা পরিষদের দায়িত্ব গ্রহন নবনিযুক্ত প্রশাসক মনিরুল হাসান বাপ্পীর

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।