সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ১৮ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ , ১লা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
এবার সিরিয়ায় বিমান হামলা চালাল যুক্তরাষ্ট্র, উত্তেজনা চরমে | চ্যানেল খুলনা

এবার সিরিয়ায় বিমান হামলা চালাল যুক্তরাষ্ট্র, উত্তেজনা চরমে

চ্যানেল খুলনা ডেস্কঃক্রমেই অবনতির দিকে যাচ্ছে সিরিয়া পরিস্থিতি। ইদলিবে কয়েকদিন ধরে তুরস্ক-সিরিয়ার মধ্যে হামলা-পাল্টা হামলার ঘটনা ঘটছে। এর মধ্যে বুধবার (১২ ফেব্রুয়ারি) সিরিয়ার সরকারিবাহিনীকে লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। ফলে সিরিয়া পরিস্থিতি নতুন মোড় নিতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।

মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম আল মাজদার নিউজ জানায়, সিরিয়ার উত্তর-পূর্বাঞ্চলের আল হাসাকা এলাকায় সিরীয় বাহিনীকে লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। স্থানীয় বিভিন্ন সংবাদমাধ্যমে এরই মধ্যে মার্কিন হামলা সম্পর্কে প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। যদিও এখন পর্যন্ত এই হামলার সত্যতা নিশ্চিত করা যায়নি।

স্থানীয় বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, সিরিয়ার আল কামিশলি জেলার দাবান গ্রামে সিরীয় বাহিনীর ঘাঁটি লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এতে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

অবশ্য সিরিয়া কর্তৃপক্ষ মার্কিন বিমান হামলার খবর এখন পর্যন্ত নিশ্চিত করতে পারেনি। তবে সত্যিই এটি হয়ে থাকলে, চলতি বছর সিরিয়ায় যুক্তরাষ্ট্রের এটিই প্রথম হামলা। মার্কিন কর্তৃপক্ষও বিমান হামলা সম্পর্কে কোনো তথ্য দেয়নি।

বিশ্লেষকরা বলছেন, সিরীয় বাহিনীকে সমর্থন দিয়ে আসছে রাশিয়া। এ কারণে তাদের ওপর মার্কিন বিমান হামলায় স্বাভাবিকভাবেই ক্ষুব্ধ হবে পুতিন প্রশাসন। ফলে শেষ পর্যন্ত ওয়াশিংটন-মস্কোর মধ্যে সংঘর্ষও শুরু হতে পারে।

https://channelkhulna.tv/

সংবাদ প্রতিদিন আরও সংবাদ

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে নারী দালাল আটক

টঙ্গীতে দুই সন্তানকে বঁটি দিয়ে কুপিয়ে হত্যা করলেন মা

বড় ভাইকে হত্যার পর ৯৯৯-এ কল করে যুবকের আত্মসমর্পণ

শিশুকে ধর্ষণচেষ্টার সময় বৃদ্ধকে হাতেনাতে ধরলেন স্থানীয়রা

স্ত্রী বাইরে যাওয়ার সুযোগে মেয়েকে ধর্ষণ করেন সৎবাবা

হঠাৎ বিস্ফোরণে বাজারে আতঙ্ক, স্থানীয়দের দাবি গুপ্ত হামলা

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।