সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ২২শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ৫ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
এবার সিএমএম আদালতে মামলা করলেন ছাত্রলীগ নেত্রী তন্বী | চ্যানেল খুলনা

এবার সিএমএম আদালতে মামলা করলেন ছাত্রলীগ নেত্রী তন্বী

মারধরের শিকার ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হল সংসদের সাবেক সহসাধারণ সম্পাদক (এজিএস) ও হল ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ফাল্গুনী দাস তন্বী এবার আদালতে অভিযুক্তদের বিরুদ্ধে মামলা করেছেন।

রোববার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে তিনি নিজ সংগঠনের পাঁচ নেতাকর্মীর বিরুদ্ধে এই মামলা করেন।

এর আগে ২১ ডিসেম্বর রাতে ছাত্রলীগের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক বেনজির হোসেন নিশি এবং শামসুন নাহার হল ছাত্রলীগের সাধারণ সম্পাদক জেসমিন শান্তা তাকে ডেকে নিয়ে মারধর করেন। এর পরিপ্রেক্ষিতে সিএমএম আদালতে তিনি মামলা করেন।

আদালত মামলা আমলে নিয়ে অধিকতর তদন্তের জন্য পিবিআই ও বিচার বিভাগের সমন্বয়ে দ্বৈত তদন্ত কমিশন গঠন করে দিয়েছেন এবং ১৫ কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন আদালতে দাখিলের জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

মামলার পাঁচ আসামি হলেন- কেন্দ্রীয় ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক বেনজির হোসেন নিশি, শামসুন্নাহার হল শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জিয়াসমিন শান্তা, ছাত্রলীগ নেতা শাহজালাল, এনামুল এবং তানসেন।

রোকেয়া হল সংসদের সাবেক সহসাধারণ সম্পাদক (এজিএস) ও হল শাখা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ফাল্গুনী দাস তন্বী যুগান্তরকে বলেন, আমি শাহবাগ থানায় অভিযোগ দিয়েছিলাম তারা তদন্ত করে বলেছে কিছুই হয়নি আপনি কোর্টে যান। তারপর আমি প্রমাণসহ সিএমএম কোর্টে মামলা করেছি।

এদিকে মারধরের ঘটনায় একমাসের বেশি সময় অতিবাহিত হলেও মারধরকারীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি ছাত্রলীগ।

https://channelkhulna.tv/

আইন ও অপরাধ আরও সংবাদ

মৃত্যুদণ্ড কার্যকরে পদক্ষেপ না নিতে ট্রাইব্যুনালে শেখ হাসিনার চিঠি

কয়রায় স্বামীকে শ্বাসরোধে হত্যা, স্ত্রী পলাতক

‘এক-এগারোর’ আলোচিত জেনারেল মাসুদ গ্রেপ্তার

মারা গেছে সাভারের সেই সিরিয়াল কিলার সম্রাট

শ্যামনগরে ৬২ হাজার টাকা মূল্যের বিদেশি মদ জব্দ

খুলনার শীর্ষ সন্ত্রাসী সাজিদের নির্দেশে হত্যা করা হয় টিকটকার রাকিবকে

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।