সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
এবার শূকরের কিডনি পেলো মানুষ | চ্যানেল খুলনা

এবার শূকরের কিডনি পেলো মানুষ

মার্কিন যুক্তরাষ্ট্রের আলাবামা’র বার্মিংহাম-এ অবস্থিত আলাবামা বিশ্ববিদ্যালয়ের শল্যচিকিৎসকেরা প্রথমবারের মতো সফলভাবে একটি জিনগতভবে পরিবর্তিত শূকরের কিডনি মানবদেহে স্থাপন করেছেন।

বৃহস্পতিবার (২০ জানুয়ারি) এ ঘোষণা দেওয়া হয়। ওই কিডনিটি স্থাপন করা হয়েছে ৫৭ বছর বয়সী একজন ব্রেইন-ডেড মানুষের শরীরে।

এর আগে জানুয়ারি মাসে মেরিল্যান্ড বিশ্ববিদ্যালয়ের চিকিৎসকেরা জিনগতভাবে পরিবর্তিত একটি শূকরের হৃৎপিণ্ড একজন ব্যক্তির দেহে স্থাপন করেছিলেন। এবার শূকরের কিডনি পেলো কোনো মানুষ।

তবে কিডনি স্থাপনটি করা হয়েছে ২০২১ সালের সেপ্টেম্বর মাসে। জিম পারসনস নামের ওই রোগীকে ভেন্টিলেটরের মাধ্যমে বাঁচিয়ে রাখা হয়েছে। এছাড়া ওই কিডনিটি তার শরীরের বাইরে স্থাপন করা হয়েছে। ওই কিডনি স্বাভাবিকভাবে কাজ করছে বলে জানিয়েছেন বিজ্ঞানীরা।

সেদিক থেকে মানবদেহে প্রথমবারের মতো শূকরের অঙ্গ স্থাপন এই কিডনি দিয়েই হলো। যদিও এর আগে ওই হার্ট-ট্রান্সপ্ল্যান্টকেই প্রথমবার হিসেবে বলা হয়েছিল।

এ কিডনি স্থাপনের নেতৃত্বে ছিলেন ডক্টর জেইমি লক। তিনি বলেন মানুষ থেকে মানুষে কিডনি প্রতিস্থাপন পদ্ধতি অবলম্বন করেই শূকরের কিডনিটি স্থাপন করা হয়েছে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

আন্তর্জাতিক আরও সংবাদ

নেপালে বন্যার ধ্বংসস্তূপে ৩ দিন, জীবিত উদ্ধার ৬ বছরের শিশু

মক্কা প্রতিরক্ষা চুক্তি নিয়ে বাংলাদেশের অবস্থান নজরে রাখছে ভারত

এবার সংবাদমাধ্যমের কণ্ঠরোধের মামলায় ফাঁসছে ট্রাম্প প্রশাসন

নেপাল-তিব্বত সীমান্তে ফের বন্যার শঙ্কা, উদ্ধারকাজ স্থগিত

ফিলিস্তিন রাষ্ট্র ছাড়া ইসরায়েলের সঙ্গে সম্পর্ক নয়: সৌদি আরব

কারাগারে মারা গেলেন বসনিয়ার গণহত্যায় দণ্ডিত র‍্যাটকো ম্লাদিচ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।