সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
এবার লঞ্চ ধর্মঘটের ঘোষণা | চ্যানেল খুলনা

এবার লঞ্চ ধর্মঘটের ঘোষণা

ডিজেলের দাম লিটার প্রতি ১৫ টাকা করে বাড়ানোর প্রতিবাদে ট্রাক-লরি ও বাসের পর এবার লঞ্চ চলাচল বন্ধ করে দেয়া হয়েছে। শনিবার (৬ নভেম্বর) লঞ্চ মালিকদের সংগঠন ডাকা জরুরি বৈঠকে এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে। সংগঠনের সদস্য ও অ্যাডভেঞ্চার লঞ্চের মালিক নিজামউদ্দিন এই তথ্য নিশ্চিত করেছেন।
নিজামউদ্দিন বলেন, জ্বালানি তেলের দাম বাড়ায় আমাদের পক্ষে লঞ্চ চালানো সম্ভব নয়। সেজন্য আমরা আজ (৬ নভেম্বর) থেকেই লঞ্চ না চালানোর সিদ্ধান্ত নিয়েছি। সদরঘাট ছাড়াও দেশের কোথায় আজ থেকে লঞ্চ চলবে না।

গত বৃহস্পতিবার ডিজেল ও কেরোসিনের দাম লিটারে ১৫ টাকা বাড়ানোর পর শুক্রবার থেকে ধর্মঘটের ঘোষণা দেয় পরিবহন মালিক-শ্রমিকদের সংগঠনগুলো। তারা পরিবহনের ভাড়া বাড়ানোর দাবি তুলেছে। তাদের দাবির মুখে রবিবার বিআরটিএ বৈঠক ডেকেছে।
সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ধর্মঘট তুলে নিতে আহ্বান জানালেও রবিবার বৈঠকের আগে তা তুলতে নারাজ পরিবহন মালিকরা।
শুক্রবার থেকে শুরু হওয়া ধর্মঘট আজ দ্বিতীয় দিনে গড়িয়েছে। এর ফলে সাধারণ মানুষের ভোগান্তি থামছে না। এমন অবস্থার মধ্যে আজ থেকে লঞ্চ না চালানোর সিদ্ধান্ত নেয় লঞ্চ মালিকরাও।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

জাতীয় আরও সংবাদ

স্থানীয় সরকার নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষকরা প্রার্থী হতে পারবেন না, ইসির সুপারিশ

সীমান্তে প্রযুক্তিনির্ভর নজরদারি, জনবল ও আধুনিক অস্ত্র বাড়ানো হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

আগামী মাসের মধ্যে ‘প্রবাসী কার্ডের’ পরীক্ষামূলক প্রকল্পের কাজ চালু করবে সরকার

‘শাসক নয়, সেবক হতে হবে’, সরকারি কর্মকর্তাদের রাজনৈতিক পক্ষপাতমুক্ত থাকার তাগিদ স্বরাষ্ট্রমন্ত্রীর

দেশে হাম ও উপসর্গে মৃত্যু বেড়ে ৭৮০

নৌবাহিনী প্রধান হলেন রিয়ার এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।