সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ১৮ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ , ১লা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
এবার ইমরান খানের জন্য শেখ হাসিনার আম উপহার | চ্যানেল খুলনা

এবার ইমরান খানের জন্য শেখ হাসিনার আম উপহার

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের জন্য পাঠানো হয়েছে রংপুরের ঐতিহ্যবাহী হাঁড়িভাঙা আম। এই আম কূটনীতিকে দক্ষিণ এশিয়ার রাজনীতিতে দুই দেশের সম্পর্কের প্রতীক বলে উল্লেখ করেছে ইসলামাবাদের বাংলাদেশ হাইকমিশন।

হাইকমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের জন্য এক হাজার কেজি হাঁড়িভাঙা আম পাঠিয়েছেন। ইউএস-বাংলার বিশেষ ফ্লাইটে করে বৃহস্পতিবার পাঠানো হয়েছে এই আমের চালান।

বৃহস্পতিবার দেশটির প্রধানমন্ত্রীর প্রটোকলের রাষ্ট্রাচার বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে এই উপহার।

উল্লেখ্য, কূটনৈতিক সম্পর্ক উন্নয়নে সুস্বাদু আম উপহারের ধারাবাহিকতা বজায় রেখেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে এবার বেড়েছে পরিসর। শুধু প্রতিবেশী রাষ্ট্র ভারত নয়, বিভিন্ন দেশের রাজা-বাদশাহ, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীর জন্য উপহার হিসেবে তিনি পাঠিয়েছেন ফলের রাজা আম।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র বলছে, প্রতিবছর প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমের মৌসুমে বিশ্বের বিভিন্ন দেশের শীর্ষ নেতাদের আম উপহার দিয়ে থাকেন, এবারও ব্যতিক্রম হয়নি। সম্প্রতি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দকে আম উপহার পাঠিয়েছেন শেখ হাসিনা।

রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পদমর্যাদার বাইরেও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, মেঘালয়ের মুখ্যমন্ত্রী কনরাড সাংমা, ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব ও আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাকে আম উপহার পাঠিয়েছেন প্রধানমন্ত্রী। ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্কর ও পররাষ্ট্রসচিব হর্ষ বর্ধন শ্রিংলাকেও আম পাঠানো হয়েছে।

ভুটানের রাজা জিগমে খেসার ওয়াংচুক, প্রধানমন্ত্রী লোটে শেরিং, মালদ্বীপের প্রেসিডেন্ট ইব্রাহিম মোহাম্মদ সলিহ, শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসের কাছেও শেখ হাসিনার পক্ষ থেকে উপহার হিসেবে আম পাঠানো হয়েছে।

প্রতিবেশী দেশ ছাড়াও সুদূর মধ্যপ্রাচ্যের দেশগুলোর শীর্ষ নেতাদের জন্য প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আম উপহার পাঠানোর উদ্যোগ নেয়া হয়েছে। এসব দেশের মধ্যে রয়েছে সৌদি আরব, আরব আমিরাত, কাতার, বাহরাইন, জর্ডান ও কুয়েত।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, প্রধানমন্ত্রীর দেয়া উপহারের আমের মধ্যে রয়েছে প্রধানত হাঁড়িভাঙা। রংপুর এলাকার বিখ্যাত আম হাঁড়িভাঙা অত্যন্ত সুস্বাদু। এই হাঁড়িভাঙা আমই বেশির ভাগ শীর্ষ নেতাদের পাঠানো হচ্ছে। রংপুর অঞ্চলের আম হওয়ায় ভারতীয় গণমাধ্যম এই জাতের আমকে প্রধানমন্ত্রীর শ্বশুরবাড়ির আম হিসেবে উল্লেখ করেছে। তবে হিমসাগর, ফজলি ও ল্যাংড়া আমও প্রধানমন্ত্রীর উপহারের তালিকায় রয়েছে।

https://channelkhulna.tv/

জাতীয় আরও সংবাদ

জাতিসংঘ শান্তি বিনির্মাণ কমিশনের সহসভাপতি নির্বাচিত বাংলাদেশ

সরকারি কর্মকর্তারা গণভোটে ‘হ্যাঁ’/’না’- এর পক্ষে প্রচারণা চালাতে পারবেন না

শেরপুরের ঘটনায় সংশ্লিষ্ট ইউএনও ও ওসি প্রত্যাহারের সিদ্ধান্ত: ইসি সচিব

সরকারি কর্মকর্তাদের ৫ বছরের বেশি থাকা ঠিক নয়: প্রধান উপদেষ্টা

সংসদ ও গণভোট: মোটরসাইকেল ৩ দিন, অন্যান্য যান চলাচল ২৪ ঘণ্টা বন্ধ

প্যারোলে মুক্তির নতুন নীতিমালা জারি

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।