সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শুক্রবার , ২৮শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ১৩ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
এনসিপি থেকে পদত্যাগ করে গণঅধিকার পরিষদের ফিরলেন আবু হানিফ | চ্যানেল খুলনা

এনসিপি থেকে পদত্যাগ করে গণঅধিকার পরিষদের ফিরলেন আবু হানিফ

গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদের সদস্য আবু হানিফ জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত্যাগ করেছেন। বৃহষ্পতিবার (৬ মার্চ) সন্ধ্যায় তিনি নাগরিক পার্টির আহ্বায়ক বরাবর আবেদন করে যুগ্ম মুখ্য সমন্বয়ক পদ থেকে পদত্যাগ করেন।

জানা গেছে, জাতীয় নাগরিক পার্টি থেকে পদত্যাগ করে আবু হানিফ পুনরায় গণআধিকার পরিষদে ফিরে এসেছেন। তার সঙ্গে আরও তিনজন নেতা জাতীয় নাগরিক পার্টিতে যোগদান করেছিলেন বলে জানা যায়। তারাও গণঅধিকার পরিষদেই ফের চলে আসতে পারেন।

আবু হানিফের পদত্যাগ ও ঘরে ফেরার বিষয়ে গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদের সদস্য ও দপ্তর সম্পাদক শাকিল উজ্জামান বলেন, জাতীয় নাগরিক পার্টিতে আবু হানিফের যোগদানের সিদ্ধান্ত ভুল ছিল। ঘরের ছেলে ঘরে ফিরে আসছে। আবু হানিফের ফিরে আসার সিদ্ধান্তকে স্বাগত জানাই। বাকি যারা গেছে তারাও গণঅধিকার পরিষদের ফিরে আসবে বলে আশা করি।

https://channelkhulna.tv/

রাজনীতি আরও সংবাদ

খণ্ডিতভাবে ডেপুটি স্পিকার চাচ্ছি না, আমরা চাই প্যাকেজ: জামায়াত আমির

জুলাই সনদ বাস্তবায়ন না করলে সরকারের বৈধতা প্রশ্নবিদ্ধ হবে: খুলনায় নাহিদ ইসলাম

শেখ হাসিনা সরকারের প্রবণতা এই সরকারেও দেখতে পাচ্ছি: নাহিদ ইসলাম

খুলনা মহানগর বিএনপির ইফতার মাহফিল ১৪ মার্চ

নির্বাচনে ইঞ্জিনিয়ারিংয়ের রাজসাক্ষী সাবেক উপদেষ্টা রিজওয়ানা: দাবি জামায়াতের

তানভীরকে ছাত্রদল থেকে সাময়িক অব্যাহতি

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।