সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বুধবার , ৪ঠা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ১৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
এতিম অসহায় ছাত্রদের মাঝে ইফতার বিতরণ করে সুখ ও প্রশান্তি খুঁজে পায় খুলনা মহানগর ছাত্রলীগ | চ্যানেল খুলনা

এতিম অসহায় ছাত্রদের মাঝে ইফতার বিতরণ করে সুখ ও প্রশান্তি খুঁজে পায় খুলনা মহানগর ছাত্রলীগ

অসহায় এতিম রোজাদার মাদ্রাসা ছাত্রদের মাঝে ইফতার বিতরণ করেছে খুলনা মহানগর ছাত্রলীগ। প্রতিদিন দিনের ন্যায় ৪মে সোমবার বিকাল সাড়ে ৪ ঘটিকার সময় নগরীর দৌলতপুর থানার দেয়ানা মোহামাদিয়া মাদ্রাসা ও এতিমখানায় রোজাদার এতিম ছাত্রদের মাঝে এ ইফতার বিতরণ করেন খুলনা মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান রাসেল। রমজানের শুরুতে খুলনা মহানগর ছাত্রলীগের পক্ষথেকে নগরীর বিভিন্ন এতিমখানায়, লিল্লাহি বোডিং, পথচারী ও অসহায় মানুষদের মাঝে ইফতার বিতরণ করে আসছে খুলনা মহানগর ছাত্রলীগ। খুলনা মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান রাসেল বলেন “এই ক্রান্তিকালে রমজান মাসে অসহায় এতিম রোজাদার ছাত্রদের পাশে দাঁড়ানোর লক্ষ্যে তাদের একটু হলেও মনের তৃপ্তির জন্য প্রতিদিন আমরা ইফতার নিয়ে তাদের নিকট পৌছাচ্ছি। এতিম অসহায় ছাত্রদের মাঝে ইফতার বিতরণ করে এবং তারা ইফতার পেয়ে তাদের যে তৃপ্তি, এটাতেই আমরা ছাত্রলীগ সুুখ ও প্রশান্তি খুঁজে পাই” এসময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন খুলনা মহানগর যুবলীগের আহবায়ক কমিটির সদস্য ও সাবেক ছাত্রনেতা মেহেদী মোড়ল, আরিফ মোড়ল, ইব্রাহীম মোড়ল, মহানগর ছাত্রলীগ নেতা মাহামুদুল ইসলাম সুজন, রেজোয়ান মোড়ল, জিহাদি জিসান, পিয়াল হাসান, মামুনুর রহমান, শেখ শান্ত ইসলাম, আবু তালেব মোড়ল প্রমুখ।-প্রেস বিজ্ঞপ্তি

https://channelkhulna.tv/

প্রেস রিলিজ আরও সংবাদ

সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে বন্ধুমহল:এড. মনা

খুলনায় জুলাই যোদ্ধাসহ ১৮৮ জনের মধ্যে আর্থিক সাহায্য প্রদান

দৌলতপুরে যুবদল নেতা রাসু প্রকাশ্যে গুলিতে নিহত: ক্ষোভ ও তীব্র নিন্দা বিএনপি নেতাদের

খুলনা জেলা পরিষদের দায়িত্ব গ্রহন নবনিযুক্ত প্রশাসক মনিরুল হাসান বাপ্পীর

খুলনা অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সভা অনুষ্ঠিত

দিঘলিয়ায় কোস্টগার্ডের অভিযানে অস্ত্র-গোলাবারুদ ও ককটেলসহ আটক ৭

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।