সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ৮ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২২শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
উল্টো পথে গিয়ে প্রাণ হারালেন মোটরসাইকেল আরোহী | চ্যানেল খুলনা

উল্টো পথে গিয়ে প্রাণ হারালেন মোটরসাইকেল আরোহী

চ্যানেল খুলনা ডেস্কঃখুলনার রূপসায় সেবা গ্রীনলাইন বাসের চাপায় ফয়সাল শেখ (২৭) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। বৃহস্পতিবার (৪ জুন) সকালে উপজেলার জাবুসা এলাকার কাজী সোবাহান ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত ফয়সাল রূপসার তিলক গ্রামের মান্নান শেখের ছেলে।

রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা জাকির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, রঙ রুট দিয়ে তেল নিতে যাবার সময় কাজী সোবাহান ফিলিং স্টেশনের সামনে সেবা গ্রীনলাইনের (ঢাকা মেট্রো ব ১৫-৩৯৮৮) বাস‌টি তাকে চাপা দিলে ঘটনাস্থলেই ওই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়।

তিনি আরও বলেন, ঘাতক বাস‌টিকে আটক করা হয়েছে। বাসের চালক পলাতক। ফয়সালের মরদেহ খুলনা মেডিকেল (খুমেক) কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান তিনি।

https://channelkhulna.tv/

সংবাদ প্রতিদিন আরও সংবাদ

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে নারী দালাল আটক

টঙ্গীতে দুই সন্তানকে বঁটি দিয়ে কুপিয়ে হত্যা করলেন মা

বড় ভাইকে হত্যার পর ৯৯৯-এ কল করে যুবকের আত্মসমর্পণ

শিশুকে ধর্ষণচেষ্টার সময় বৃদ্ধকে হাতেনাতে ধরলেন স্থানীয়রা

স্ত্রী বাইরে যাওয়ার সুযোগে মেয়েকে ধর্ষণ করেন সৎবাবা

হঠাৎ বিস্ফোরণে বাজারে আতঙ্ক, স্থানীয়দের দাবি গুপ্ত হামলা

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।