সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
ঈদ উপলক্ষ্যে কপোতাক্ষ নদের তীরে দর্শনার্থীদের উপচে পড়া ভীড় | চ্যানেল খুলনা

ঈদ উপলক্ষ্যে কপোতাক্ষ নদের তীরে দর্শনার্থীদের উপচে পড়া ভীড়

ঈদের ক’টাদিন বেশ আনন্দে কেটেছে তালার মানুষের। করোনা কাটিয়ে দুই বছর পর এবার ঈদ ফিরেছে স্বরূপে। তাই বাঁধভাঙ্গা উচ্ছ্বাসে মেতেছে মানুষের। কিশোর তরুণ যুবকরা মনের আনন্দে ঘুরে বেড়িয়েছে।
সাতক্ষীরার তালায় বিনোদন কেন্দ্র না থাকলেও কপোতাক্ষ নদের ব্রিজের উপর থেকে নদীর দুই পাশে হাজারো মানুষের উপচে পড়া ভিড়। সেখানে সময় কাটাচ্ছে ঈদের দিন মঙ্গলবার বিকাল থেকে পরিবার-পরিজন বন্ধুবান্ধব নিয়ে ঘন্টার পর ঘন্টা আড্ডা দিতে দেখা গেছে। উপজেলাসহ আশপাশের উপজেলা থেকে ছুটে আসে নারী-পুরুষ শিশু-কিশোরসহ সব বয়সের মানুষ।
নদের দু’পাশে মানুষ বেড়াতে এসেছে সেখানে বেড়াতে আসা মানুষেরা মোবাইল ফোনের সেলফি তোলা সময় কাটানো দৃশ্য দেখা গেছে । এছাড়া কপোতাক্ষ নদে নৌকা ভ্রমণ করছেন অনেকেই।
ব্যাংকার শাহিনুর রহমান বলেন, এবার ঈদে বাড়িতে এসেছেন ঈদের দিন বিকালে পরিবার-পরিজন নিয়ে নদীতে নৌকা ভ্রমণ করতে এসেছি। খুব ভালো লাগছে।
তালা বাজারের মুজাহিদুল ইসলাম বলেন, আমাদের তালায় নির্দিষ্ট কোন পর্যটন কেন্দ্র না থাকায় বিনোদনের মাধ্যম হিসাবে কপোতাক্ষ নদের পাড়, ব্রিজকে সকলে বিনোদনের স্থান হিসাবে বেছে নিছে।
বুধবার বিকালে আমরা বন্ধুর সদস্যদের নৌকা ভ্রমণ করতে দেখা গেছে। আমরাবন্ধু তালা টিমের হিসাব বিভাগের সদস্য আব্দুল্লাহ আল যোবায়ের প্রান্ত বলেন, আমরাবন্ধু একটি স্বোচ্ছাসেবী সামাজিক সংগঠন এ সংগঠনের সদস্যরা বিভিন্ন সময় সামাজিক নানা কর্মকান্ডে সময় পার করে। এবার ঈদে সদস্য ও অভিভাবকদের নিয়ে আমরা নৌকা ভ্রমণ করেছি। সদস্যদের উৎসাহ দিতে আমাদের এই উদ্যোগ।

https://channelkhulna.tv/

সাতক্ষীরা আরও সংবাদ

তালায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, মাদক ও অনলাইন জুয়ার বিরুদ্ধে আলোচনা

সুন্দরবনে বনবিভাগের ছোড়া গুলিতে জেলে নিহতের অভিযোগ

সাতক্ষীরায় অন্তঃসত্ত্বা স্ত্রীকে জবাই করে হত্যা, স্বামী পলাতক

‎তালায় অবসর প্রাপ্ত শিক্ষকের দখলীয় সম্পত্তি জোরপূর্বক দখলের চেষ্টা, থানায় অভিযোগ!

তালায় মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের গ্রেপ্তার ও লাঞ্ছনার প্রতিবাদে মানববন্ধন

তালায় গোপালপুর খালে মাছ ধরতে এসে বৃদ্ধের মৃত্যু

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।