সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বৃহস্পতিবার , ৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ১৯শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
ঈদে তিন ভাষায় আসবে আরিফিন শুভর ‘জ্যাজ সিটি’ | চ্যানেল খুলনা

ঈদে তিন ভাষায় আসবে আরিফিন শুভর ‘জ্যাজ সিটি’

ভারতীয় ওটিটি প্ল্যাটফর্ম সনি লিভের ওয়েব সিরিজ ‘জ্যাজ সিটি’তে অভিনয় করেছেন বাংলাদেশের আরিফিন শুভ। ৬ ফেব্রুয়ারি মুক্তি পাওয়ার কথা ছিল জ্যাজ সিটি। তবে শেষ মুহূর্তে তা স্থগিত করা হয়। অবশেষে সিরিজটির নতুন মুক্তির তারিখ ঘোষণা করল সনি লিভ। ঈদ উপলক্ষে আগামী ১৯ মার্চ থেকে দেখা যাবে সিরিজটি।

জ্যাজ সিটি সিরিজের প্রেক্ষাপট ১৯৭১ সালের কলকাতা শহর। তখন রাজনৈতিক অস্থিরতা তুঙ্গে। তবে ওই প্রতিকূল সময়ের ছাপ পড়েনি পার্ক স্ট্রিটে অবস্থিত জ্যাজ ক্লাব নামের এক নাইটক্লাবে। নিয়ম করে প্রতি রাতেই সেখানে বসে নাচ-গানের আসর। তবে ঘটনা দ্রুতই মোড় নেয় রাজনৈতিক পরিস্থিতির দিকে। সৌমিক সেন রচিত ও পরিচালিত এ সিরিজে সেই সময়ের ভারত-পাকিস্তানের দ্বন্দ্বই দেখানো হয়েছে মোটাদাগে। গুরুত্বপূর্ণ হয়ে উঠে এসেছে বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটও।

জ্যাজ সিটিতে শুভ অভিনীত চরিত্রের নাম জিমি রায়। সাধারণত যেকোনো দ্বন্দ্ব-সংঘাত এড়িয়ে চলে চরিত্রটি। ট্রেলারে তাকে খুব চৌকস হিসেবেই দেখানো হয়েছে, যার কাছে আছে সব সমস্যার সমাধান। ট্রেলারে শুভর চরিত্রটি নিয়ে বলা হয়েছে, ‘জিমি দাবার ঘোড়ার মতো চলে, ও কখন আড়াই চাল মেরে বেরিয়ে যাবে, আপনি জানতেও পারবেন না।’ ধারণা করা হচ্ছে, এতে একজন গুপ্তচর হিসেবে দেখা যাবে শুভকে।

সনি লিভ জানিয়েছে বাংলা, হিন্দি ও ইংরেজি ভাষায় দেখা যাবে জ্যাজ সিটি। এতে শুভর বিপরীতে আছেন টালিউড অভিনেত্রী সৌরসেনী মৈত্র। আরও আছেন শান্তনু ঘটক, অনিরুদ্ধ গুপ্ত, সায়নদীপ সেন, শ্রেয়া ভট্টাচার্য, শতাফ ফিগার, আলেকজান্দ্রা টেইলর, তানিকা বসু ও অমিত সাহা।

জ্যাজ সিটি পশ্চিমবঙ্গে আরিফিন শুভর তৃতীয় ওয়েব কনটেন্ট। এর আগে তিনি অভিনয় করেছেন অরিন্দম শীলের ‘উনিশে এপ্রিল’ ও রাহুল মুখার্জির ‘লহু’তে। উনিশে এপ্রিল আলোর মুখ দেখলেও আটকে আছে লহু।

এদিকে রোজার ঈদে দেশের প্রেক্ষাগৃহে মুক্তির কথা শোনা যাচ্ছে আরিফিন শুভ অভিনীত ‘মালিক’ সিনেমার। অ্যাকশন ঘরানার সিনেমাটি পরিচালনা করছেন সাইফ চন্দন। এতে শুভর সঙ্গে আছেন বিদ্যা সিনহা মিম। এ সিনেমা দিয়ে সাত বছর পর আবার জুটি বেঁধেছেন তাঁরা। দুজনকে একসঙ্গে শেষবার দেখা গিয়েছিল গোলাম সোহরাব দোদুল পরিচালিত ‘সাপলুডু’ সিনেমায়। এটি মুক্তি পেয়েছিল ২০১৯ সালে।

https://channelkhulna.tv/

বিনোদন আরও সংবাদ

টিউমার অপসারণের পর এখন কেমন আছেন তানিয়া বৃষ্টি

জীবনের সেরা সিদ্ধান্ত ও প্রাপ্তির কথা জানালেন প্রিয়াঙ্কা

আইনি পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিলেন বুবলী

চঞ্চল-পরীর ‘শাস্তি’ সিনেমায় তিন দেশের চার প্রযোজক

অবশেষে গুঞ্জন ভেঙে বিয়ের পিঁড়িতে জেফার ও রাফসান

আমি আর আমার মা আত্মহত্যার সিদ্ধান্ত নিয়েছিলাম: ঐন্দ্রিলা

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।