সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ৭ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২১শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
ঈদের নামাজ শেষে পশু কোরবানিতে ব্যস্ত নগরবাসী | চ্যানেল খুলনা

ঈদের নামাজ শেষে পশু কোরবানিতে ব্যস্ত নগরবাসী

চ্যানেল খুলনা ডেস্কঃ সাত বছরের ছোট্ট শিশু মালিহা সাত সকালে ঘুম থেকে ওঠার পর থেকেই কোরবানির জন্য কেনা পশুর জবাই করা দেখবে বলে অপেক্ষা করছিল। যখনই গরুটিকে জবাই করার জন্য শোয়ানো হলো তখনই কান্না জুড়ে দেয় সে। তার বাবাসহ উপস্থিত সবাই তাকে সান্ত্বনা দেয়।

এ প্রতিবেদকের সঙ্গে আলাপকালে মালিহার বাবা জানান, হাট থেকে আনার পর থেকে ঘুমের সময়টুকু ছাড়া বাকি সময়টা গরুকে ঘাস খাওয়ানো, খৈল ও ভুষি খাওয়ানো, গরুর রশি ঠিক আছে কিনা, ঘুমাচ্ছে না জেগে আছে এ নিয়ে ব্যস্ত থাকায় গরুটির প্রতি মায়া জন্মে গেছে তার। তাই কান্না জুড়ে দিয়েছে।

এমন দৃশ্য নগরীর সর্বত্র। আজ পবিত্র ঈদুল আজহার নামাজ শেষে পশু জবাইয়ে নগরবাসী ব্যস্ত হয়ে পড়েন। গরু-ছাগল জবাইয়ের সময় ছোট্ট শিশু মিমের মতো শিশুদের অনেকে কষ্টে কান্না জুড়ে দেয়। দুদিনের জন্য শিশুদের একেকজন ক্ষুদে রাখাল হয়ে গিয়েছিল।

সরেজমিন দেখা গেছে, সকাল সাড়ে ৭টার পর থেকেই বিভিন্ন পাড়া মহল্লায় গরু-ছাগল জবাই শুরু হয়। বিভিন্ন মসজিদ ও মাদরাসার শিক্ষক ও ছাত্ররা ধারালো অস্ত্র হাতে ঘুরে ঘুরে আল্লাহু আকবর ধ্বনি উচ্চারণ করে জবাইয়ের কাজে ব্যস্ত হয়ে পড়ে। কেউ কেউ আবার নিজের হাতে পশু জবাই করে। জবাই করার সঙ্গে সঙ্গে পানির পাইপ দিয়ে রক্ত ধুয়ে দিতে দেখা যায়। এ সময় মাদরাসার ছাত্রদেরও কোরবানির পশুর দান করা চামড়া সংগ্রহে ব্যস্ত থাকতে দেখা যায়।

https://channelkhulna.tv/

খুলনা মহানগর আরও সংবাদ

কেসিসির প্রশাসক মঞ্জুকে স্বাগত জানাতে প্রস্তুত নগর ভবন

খুলনায় আ’লীগ অফিসে জাতীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধু ও শেখ হাসিনার প্রতিকৃতিতে মাল্যদান

জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে কোন সংশয় নেই : স্বরাষ্ট্র উপদেষ্টা

শুধু একটি শ্রেণিকে নিয়ে দেশ পুনর্গঠন সম্ভব নয় : তারেক রহমান

খুলনায় ১৫ ককটেলসদৃশ বস্তু উদ্ধার

খুলনা-২ আসনে মহানগর বিএনপির প্রচারণা শুরুনতুন বাংলাদেশ গড়ার যাত্রায় নেতৃত্ব দিচ্ছেন তারেক রহমান : মঞ্জু

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।