সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ২২শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ৫ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
ইয়াবাসহ পিতা-পুত্র আটক; পিতার ১০ মামলা | চ্যানেল খুলনা

ইয়াবাসহ পিতা-পুত্র আটক; পিতার ১০ মামলা

বাগেরহাটের মোরেলগঞ্জ ইয়াবা ও গাঁজাসহ বাবা ও ছেলেকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হচ্ছেন পূর্ব সরালিয়া গ্রামের জামাল শেখ(৫৭) ও তার ছেলে রাব্বি শেখ(৩৫)। বুধবার দিবাগত রাত ১০টার দিকে থানা পুলিশ এ দুজনকে আটক করেন।
এ বিষয়ে থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ মনিরুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশ অভিযান চালিয়ে জামাল ও তার ছেলে রাব্বিকে আটক করে। তাদের নিকট থেকে দেড়শ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে। এ ছাড়াও আটক জামাল শেখের দেখানো মতে তার মেয়ে মালা বেগমের ঘর থেকে ১২ পিচ ইয়াবা উদ্ধার করা হয়েছে। মালা বেগমকে পুলিশ আটক করতে পারেনি। এ ঘটনায় মামলা দায়ের হয়েছে।

আটক জামাল শেখের বিরুদ্ধে মোরেলগঞ্জ থানায় ১০টি, তার ছেলে রাব্বির বিরুদ্ধে দুটি ও মেয়ে মালা বেগমের বিরুদ্ধে ১টি মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রয়েছে। জামাল শেখের গোটা পরিবার পেশাদার মাদক ব্যবসায়ী বলে জানিয়েছে পুলিশ।

https://channelkhulna.tv/

আইন ও অপরাধ আরও সংবাদ

মৃত্যুদণ্ড কার্যকরে পদক্ষেপ না নিতে ট্রাইব্যুনালে শেখ হাসিনার চিঠি

কয়রায় স্বামীকে শ্বাসরোধে হত্যা, স্ত্রী পলাতক

‘এক-এগারোর’ আলোচিত জেনারেল মাসুদ গ্রেপ্তার

মারা গেছে সাভারের সেই সিরিয়াল কিলার সম্রাট

শ্যামনগরে ৬২ হাজার টাকা মূল্যের বিদেশি মদ জব্দ

খুলনার শীর্ষ সন্ত্রাসী সাজিদের নির্দেশে হত্যা করা হয় টিকটকার রাকিবকে

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।