সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বৃহস্পতিবার , ৫ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ১৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
ইসলামী আন্দোলন খুলনা সদর থানা শাখার মাসিক বৈঠক ও ইফতার মাহফিল অনুষ্ঠিত | চ্যানেল খুলনা

ইসলামী আন্দোলন খুলনা সদর থানা শাখার মাসিক বৈঠক ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

সোমবার বিকালে ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা সদর থানা শাখা ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল মান্নানের সভাপতিত্বে ও সেক্রেটারি শেখ আমীরুল ইসলাম এর পরিচালনায় পাওয়ার হাউজ মোড়স্থ কার্যালয়ে মাসিক বৈঠক ও ইফতার মাহফিলে অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর সভাপতি আলহাজ্ব মুফতী আমানুল্লাহ।

প্রধান অতিথি বক্তব্যে বলেন কুরআন নাজিলের এ মাসে আমাদের কুরআন থেকে শিক্ষা নিতে হবে, আমাদের বাস্তব জীবনে কুরআনুল কারিমের বিধিবিধান পূর্ণ বাস্তবায়ন করতে হবে, পারিবারিক, সামাজিক ও রাষ্ট্রীয় জীবনে কুরআন কে প্রতিষ্ঠিত করতে হবে।

নেতৃবৃন্দ সংগঠন সম্প্রসারণ ও মজবুতি অর্জনের উপর গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন, বিশেষত আগামী ২১ মে পীর সাহেব চরমোনাই ঘোষিত খুলনা বিভাগীয় মহাসমাবেশ বাস্তবায়নে বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

বিশেষ অতিথি ছিলেন জেলা সভাপতি আলহাজ্ব মাওলানা আব্দুল্লাহ ইমরান, মহানগর সেক্রেটারি শেখ মোঃ নাসির উদ্দীন, নগর জয়েন্ট সেক্রেটারি মুফতী ইমরান হুসাইন।

উপস্থিত ছিলেন ও বক্তব্যে রাখেন মোঃ ফেরদাউস গাজী সুমন, মোঃ আবুল কাশেম, মোঃ সোহরাব হোসেন, মোঃ আনোয়ার হোসেন, মোঃ ইলিয়াস হোসেন, আফজাল হোসেন, আব্দুল কুদ্দুস, শেখ জাহাঙ্গীর আলম, কারী লুৎফর রহমান, মিরাজ মহাজন, শেখ মোঃ টিপু সুলতান, মোঃ আরিফুর রহমান মিঠু, মোঃ আবুল কালাম মৃধা, মোঃ হাবিবুল্লাহ মেসবাহ, মোঃ উসামা আবরার, মোঃ ইয়াসিন, নূর ইসলাম, আব্দুল্লাহ, রমজান, প্রমূখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

https://channelkhulna.tv/

প্রেস রিলিজ আরও সংবাদ

কুয়েটে পবিত্র ঈদ-উল-ফিতরের জামাত সকাল সাড়ে ৭ টায় অনুষ্ঠিত হবে

খালিশপুরের ১০ নং ওয়ার্ডে মাওঃ মশিউর রহমানের পক্ষ থেকে ছিন্নমূলের মাঝে ঈদ উপহার বিতরণ

সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে বন্ধুমহল:এড. মনা

খুলনায় জুলাই যোদ্ধাসহ ১৮৮ জনের মধ্যে আর্থিক সাহায্য প্রদান

দৌলতপুরে যুবদল নেতা রাসু প্রকাশ্যে গুলিতে নিহত: ক্ষোভ ও তীব্র নিন্দা বিএনপি নেতাদের

খুলনা জেলা পরিষদের দায়িত্ব গ্রহন নবনিযুক্ত প্রশাসক মনিরুল হাসান বাপ্পীর

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।