সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা সোমবার , ১৯শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ , ২রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
ইসরায়েলে মেসি খেলবেন কি না জানালেন কোচ | চ্যানেল খুলনা

ইসরায়েলে মেসি খেলবেন কি না জানালেন কোচ

ক্রীড়া ডেস্কঃসকল জল্পনা কল্পনা শেষে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে অংশ নিতে ইসরায়েল পৌঁছেছে আর্জেন্টিনা। দেশটির তেল আবিবে সোমবার (১৮ নভেম্বর) দিবাগত রাতে উরুগুয়ের বিপক্ষে খেলতে নামবে লিওনেল স্কলানির শিষ্যরা। এ ম্যাচে খেলবেন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি।

ইসরায়েলের তেল আবিবের নিকটে অবস্থিত বেন গুরিয়ন এয়ারপোর্টে এক ফ্লাইটে ইসরায়েল পৌঁছায় আর্জেন্টাইনরা। তবে সাংবাদিক ও ক্যামেরাম্যানদের এড়িয়েই বাসে উঠে যায় তারা।

এয়ারপোর্টে সাংবাদিকদের সঙ্গে কথা না বললেও হোটেলে পৌঁছে সংবাদ সম্মেলনে আসেন আর্জেন্টাইন কোচ স্কলানি। উরুগুয়ের বিপক্ষে এ ম্যাচে মেসি খেলবেন জানিয়ে স্কলানি বলেন, ‘শাস্তির সময়সূচি সত্ত্বেও মেসি ম্যাচটি খেলবে। দুদিন আগে সৌদি আরবে সে ব্রাজিলের বিপক্ষে প্রীতি ম্যাচটিতেও খেলেছে।’ তিনি আরও বলেন, ‘মেসি খেলছে। তাই আপনারা শান্ত থাকতে পারেন।’

তবে একাদশে মেসি থাকবেন জানালেও মূল একাদশ নিয়ে আর কোনো তথ্য দেননি স্কলানি। একাদশ নির্বাচনের জন্য আরও অপেক্ষা করবেন জানিয়ে তিনি বলেন, ‘তারা ক্লান্ত, কোনো প্রকার শারীরিক সমস্যা ছাড়া। তাই আমরা আগামীকাল দুপুর পর্যন্ত অপেক্ষা করব।’

অন্যদিকে মেসিদের একদিন আগেই ইসরায়েল পৌঁছেছে উরুগুয়ে। এর আগে, ২০১৮ সালে ইসরায়েলের বিপক্ষে একটি প্রীতি ম্যাচ বাতিল করেছিল আর্জেন্টিনা। জেরুজালেমকে ঘিরে রাজনৈতিক অস্থিতিশীলতা বিরাজ করায় ম্যাচটি বাতিল করার সিদ্ধান্ত নিয়েছিল তারা। এবারও বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় মেসিদের ইসরায়েলে খেলতে না আসার অনুরোধ করেছিল প্যালেস্টাইনের স্বাধীনতাকামীরা।

https://channelkhulna.tv/

সংবাদ প্রতিদিন আরও সংবাদ

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে নারী দালাল আটক

টঙ্গীতে দুই সন্তানকে বঁটি দিয়ে কুপিয়ে হত্যা করলেন মা

বড় ভাইকে হত্যার পর ৯৯৯-এ কল করে যুবকের আত্মসমর্পণ

শিশুকে ধর্ষণচেষ্টার সময় বৃদ্ধকে হাতেনাতে ধরলেন স্থানীয়রা

স্ত্রী বাইরে যাওয়ার সুযোগে মেয়েকে ধর্ষণ করেন সৎবাবা

হঠাৎ বিস্ফোরণে বাজারে আতঙ্ক, স্থানীয়দের দাবি গুপ্ত হামলা

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।