সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শুক্রবার , ২৭শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ১০ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
ইলন মাস্কের সন্তানদের রবীন্দ্রনাথের বই উপহার দিলেন মোদি | চ্যানেল খুলনা

ইলন মাস্কের সন্তানদের রবীন্দ্রনাথের বই উপহার দিলেন মোদি

দুই দিনের যুক্তরাষ্ট্র সফরে গিয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকের আগে তার অন্যতম উপদেষ্টা ও বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্কের সঙ্গে সাক্ষাৎ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

এনডিটিভি জানায়, বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) ওয়াশিংটনের ব্লেয়ার হাউসে সেই সাক্ষাতে মোদির সঙ্গে মাস্কের বান্ধবী শিভন জিলিস এবং তাদের তিন সন্তানের দেখা হয়।

এ সময় মোদি মাস্কের সন্তানদের তিনটি বই- নোবেল জয়ী রবীন্দ্রনাথ ঠাকুরের ‘দ্য ক্রিসেন্ট মুন’, দ্য গ্রেট আর কে নারায়ণ সংগ্রহ এবং পণ্ডিত বিষ্ণু শর্মার পঞ্চতন্ত্র উপহার দেন।

মোদির এক্সে (পুরোনো টুইটার) পোস্ট করা ছবিতে মাস্কের সন্তানদের এসব বই পড়তে দেখা গেছে।

এক্স পোস্টে মোদি লিখেছেন, ইলন মাস্কের পরিবারের সঙ্গে দেখা করা এবং বিভিন্ন বিষয় নিয়ে কথা বলাও আনন্দের ছিল।

এ ছাড়া মাস্কের সঙ্গে তার সাক্ষাৎ অত্যন্ত ফলপ্রসূ হয়েছে বলেও জানান তিনি।

অপর এক এক্স পোস্টে মোদি লিখেছেন, তারা মহাকাশ, প্রযুক্তি এবং গতিশীলতাসহ বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা করেছেন।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় পৃথক এক বিবৃতিতে বলেছে, উদীয়মান প্রযুক্তি, ব্যবসায়িক উদ্যোক্তা এবং সুশাসনের ক্ষেত্রে সহযোগিতা গভীর করার সুযোগগুলোও তাদের আলোচনার অংশ ছিল।

https://channelkhulna.tv/

আন্তর্জাতিক আরও সংবাদ

হাত এখনও ট্রিগারে: ইরানের কড়া হুঁশিয়ারি, লেবাননে হামলায় নিহত ২০০ ছাড়াল

যুদ্ধবিরতি লঙ্ঘনের জবাবে ইসরায়েলে হিজবুল্লাহর রকেট হামলা

লেবাননে ইসরায়েলের ভয়াবহ হামলায় নিহত বেড়ে ২৫৪

লেবাননে হামলার পর বন্ধ হরমুজ প্রণালী, দাবি ইরানি সংবাদমাধ্যমের

ইরান ভালোমতো আলোচনা না করলে বুঝবে ট্রাম্প হেলাফেলা করার লোক নন

খুলে দেওয়া হলো হরমুজ, শুরু হলো জাহাজ চলাচল

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।