সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ২১শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
ইরান যাচ্ছে সোলাইমানির লাশ | চ্যানেল খুলনা

ইরান যাচ্ছে সোলাইমানির লাশ

আন্তর্জাতিক ডেস্কঃইরাকের বাগদাদে মার্কিনিদের বিমান হামলায় নিহত ইরানের সর্বোচ্চ সামরিক কর্মকর্তা জেনারেল কাসেম সোলাইমানিকে দেশে নেওয়া হচ্ছে। তার মরদেহের জন্য অপেক্ষা করছেন ইরানের জনগণ। মিডল ইস্ট মনিটর’ জানিয়েছে, জেনারেল সোলাইমানির মরদেহ শনিবার (৪ জানুয়ারি) বিকালে ইরানের রাজধানী তেহরানে পৌঁছাবে। বিষয়টি নিশ্চিত করেছে বাগদাদে নিযুক্ত ইরানি দূতাবাস।

এ বিষয়ে দেওয়া এক বিবৃতিতে দূতাবাস কর্তৃপক্ষ জানিয়েছে, মার্কিনিদের হামলায় নিহত হওয়া কাসেম সোলাইমানিসহ মোট পাঁচজনের মরদেহ শনিবার বিকালে তেহরানে পৌঁছাবে। এর আগে ইরাকি জনগণের অনুরোধে তাদের মরদেহ কারবালা ও নাজাফে নিয়ে যাওয়া হবে। সেখানে ইরাকি জনগণ তাদের প্রতি শ্রদ্ধা এবং ধর্মীয় রীতি অনুযায়ী শোক জানাবেন।

এ দিকে ইরানি প্রশাসন বলেছে, রবিবার (৫ জানুয়ারি) তেহরান বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে সোলাইমানির জানাজা অনুষ্ঠিত হবে। আর তাকে দাফন করা হবে মঙ্গলবার (৭ জানুয়ারি)।

https://channelkhulna.tv/

সংবাদ প্রতিদিন আরও সংবাদ

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে নারী দালাল আটক

টঙ্গীতে দুই সন্তানকে বঁটি দিয়ে কুপিয়ে হত্যা করলেন মা

বড় ভাইকে হত্যার পর ৯৯৯-এ কল করে যুবকের আত্মসমর্পণ

শিশুকে ধর্ষণচেষ্টার সময় বৃদ্ধকে হাতেনাতে ধরলেন স্থানীয়রা

স্ত্রী বাইরে যাওয়ার সুযোগে মেয়েকে ধর্ষণ করেন সৎবাবা

হঠাৎ বিস্ফোরণে বাজারে আতঙ্ক, স্থানীয়দের দাবি গুপ্ত হামলা

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।