সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
ইরানে বিধ্বস্ত বিমানের ক্রুকে জীবিত উদ্ধার করে নিয়ে গেছে মার্কিন সেনারা | চ্যানেল খুলনা

ইরানে বিধ্বস্ত বিমানের ক্রুকে জীবিত উদ্ধার করে নিয়ে গেছে মার্কিন সেনারা

ইরানে বিধ্বস্ত বিমানের ক্রুকে জীবিত উদ্ধার করে নিয়ে গেছে মার্কিন সেনারা ইরানে বিধ্বস্ত হওয়া এফ-১৫ যুদ্ধবিমানের দ্বিতীয় ক্রুকে জীবিত উদ্ধার করে ইরান থেকে বের করে নিয়ে গেছে যুক্তরাষ্ট্রের স্পেশাল ফোর্সের সেনারা। গত শুক্রবার ইসলামিক বিপ্লবী গার্ড বিমানটি ভূপাতিত করে।সংবাদমাধ্যম এক্সিওস রোববার (৫ এপ্রিল) জানিয়েছে, যাকে উদ্ধার করা হয়েছে তিনি ভূপাতিত বিমানের ‘ওয়েপন সিস্টেম অফিসার’ ছিলেন। বিমানটি ইরানি সেনারা বিধ্বস্ত করার পর সেটি থেকে বের হয়ে যেতে সমর্থ হন তিনি। ওই সময় আঘাত পান এ বিমান সেনা। কিন্তু তার হাঁটার শক্তি ছিল।

এর আগে বিমানের পাইলটকে উদ্ধার করা হয়।এই বিমান বিধ্বস্তের বিষয়টি যুক্তরাষ্ট্রের কাছে ছিল পুরো দুঃস্বপ্নের মতো। কারণ বিমানের পাইলট ও অপর ক্রুকে ধরার জন্য অভিযান শুরু করেছিল বিপ্লবী গার্ড।এক মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, গতকাল শনিবার তাকে উদ্ধারে অভিযান চালানো হয়। আর অভিযানটি চালায় বিশেষ কমান্ডো ইউনিট।

তখন তাদের সাহায্য করতে অসংখ্য যুদ্ধবিমান মোতায়েন করা হয়। তাকে ধরার জন্য বিপ্লবী গার্ডের সেনারা এগিয়ে আসার সময় তাদের ওপর ব্যাপক বোমাবর্ষণ করে মার্কিন বাহিনী। ওই ক্রুকে উদ্ধারের পর সব মার্কিন সেনা ইরান থেকে বের হয়ে গেছে বলে জানিয়েছে এক্সিওস।

অপর দুটি সূত্র জানিয়েছে, বিধ্বস্ত হওয়ার পর এফ-১৫ যুদ্ধবিমানের পাইলট এবং ওয়েপন সিস্টেম অফিসার তাদের যোগাযোগের যন্ত্র দিয়ে যোগাযোগ করেন।
বিধ্বস্ত হওয়ার কয়েক ঘণ্টা পরই পাইলটকে উদ্ধার করা হয়েছে। আর ওয়েপন সিস্টেম অফিসারকের উদ্ধার করা হয় একদিন পর। এই পুরো সময়টা তার সঙ্গে যোগাযোগ রাখা সম্ভব হয়।

সূত্র: এক্সিওস

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

আন্তর্জাতিক আরও সংবাদ

মোদী: ‘বিপথগামী বাচ্চারা’ আমাকে গালি দিয়েছে, তবু ওদের ক্ষমা করে দিচ্ছি

শ্রীলঙ্কার সাবেক পুলিশ প্রধানের মৃত্যুদণ্ড

সাবেক পর্নো তারকা এবার কলম্বিয়ার সিনেটর

বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গাকে ফেরত নিতে রাজি মিয়ানমার: আনোয়ার ইব্রাহিম

সৌদি-যুক্তরাষ্ট্রের হামলায় ইরাকে নিহত বেড়ে ২০

বন্দিদের কাছে মাদক পৌঁছাতে গিয়ে ধরা পড়ল বিড়াল

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।