সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
ইজতেমা ময়দানে এক মুসল্লির মৃত্যু | চ্যানেল খুলনা

ইজতেমা ময়দানে এক মুসল্লির মৃত্যু

চ্যানেল খুলনা ডেস্কঃ গাজীপুরের টঙ্গীর তুরাগ নদের তীরে শুক্রবার (১০ জানুয়ারি) শুরু হচ্ছে তাবলীগ জামাতের তিন দিনব্যাপী বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। এতে অংশ নিতে তুরাগ তীরে মুসল্লিরা দলে দলে জড়ো হচ্ছেন। এরইমধ্যে ইজতেমা ময়দান কানায় কানায় পূর্ণ হয়ে উঠেছে। আগত মুসল্লিদের মধ্যে বৃহস্পতিবার (৯ জানুয়ারি) সকালে ইয়াকুব আলী শিকদার নামে এক মুসল্লির মৃত্যু হয়েছে।
মারা যাওয়া মুসল্লি গোপালগঞ্জ জেলার কোটালীপাড়ার লাখিরপাড় এলাকার হাসেম আলীর ছেলে।
ইজতেমার মুরব্বি হাজি রেজাউল করিম জানান, সকালে সাড়ে ৬টার দিকে ইয়াকুব আলী শিকদার নিজ খিত্তায় হৃদরোগে আক্রান্ত হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। জোহরের নামাজের পর জানাজা শেষে তার লাশ গ্রামের বাড়ির উদ্দেশে পাঠানো হয়েছে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

জাতীয় আরও সংবাদ

কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী

জাতিসংঘ অধিবেশনের আগে প্রধানমন্ত্রীর ভারত সফরের সম্ভাবনা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

মসজিদ-মন্দিরে সমান অনুদান দেওয়া হচ্ছে: অর্থ ও পরিকল্পনামন্ত্রী

দেশকে অস্থিতিশীল করতে কেউ কেউ গুজব রটাচ্ছে: প্রধানমন্ত্রী

সংসদীয় ব্যবস্থার আধুনিকায়নে ভারতের সহযোগিতা চান ডেপুটি স্পিকার

বোয়িং কেনায় ধন্যবাদ, তারেক রহমানের সঙ্গে শিগগির সাক্ষাতের আশা ট্রাম্পে

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।