সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ৯ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ২২শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
ইউরোপে ভ্যাকসিনের জন্য হাহাকার, বাংলাদেশে ৫ ডলার: আইনমন্ত্রী | চ্যানেল খুলনা

ইউরোপে ভ্যাকসিনের জন্য হাহাকার, বাংলাদেশে ৫ ডলার: আইনমন্ত্রী

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক বলেছেন, ইউরোপে যেখানে করোনা ভ্যাকসিনের জন্য হাহাকার লেগে গেছে, কানাডার মানুষ ভ্যাকসিন পাচ্ছেন না- সেখানে শেখ হাসিনার দূরদর্শিতার কারণে মাত্র ৫ ডলারে বাংলাদেশের মানুষ ভ্যাকসিন পাচ্ছেন।

রোববার সারা দেশের মতো ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্বাস্থ্য কমপ্লেক্স হলরুমে ভার্চুয়াল আলোচনায় মহামারি করোনাভাইরাসের টিকাদান কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এমন মন্তব্য করেন।

এ সময় ভারত সরকারকে ধন্যবাদ জ্ঞাপন করে আইনমন্ত্রী বলেন, সিরাম ইনস্টিটিউট অব ইন্ডিয়া থেকে ক্রয়কৃত ভ্যাকসিনের ফাস্ট লটে পাঁচ লাখ ডোজ ভ্যাকসিন ইতোমধ্যে বাংলাদেশ পেয়েছে। সেই সঙ্গে ভারত সরকার উপহার হিসেবে আরও ২০ লাখ ডোজ বাংলাদেশকে দিয়েছে।

আনিসুল হক বলেন, করোনাভাইরাস মোকাবেলায় যখন জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলার মানুষ যুদ্ধ করছেন, তখন বিরোধী সাহেবরা সিঙ্গাপুরে চলে যান চিকিৎসার জন্য।

তিনি বলেন, বাংলাদেশের বিরুদ্ধে এখনো ষড়যন্ত্র চলছে। এ ষড়যন্ত্র মোকাবেলার জন্য সবাইকে মাঠে থাকার আহ্বান জানান আইনমন্ত্রী আনিসুল হক।

এ সময় আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নূর এ আলম ও আখাউড়া থানার তিন পুলিশ কনস্টেবলসহ এক সংবাদকর্মী করোনা টিকা গ্রহণ করেন।

https://channelkhulna.tv/

আন্তর্জাতিক আরও সংবাদ

ট্রাম্পের শুল্ক অবৈধ: টাকা ফেরত চেয়ে ১ হাজারের বেশি মামলা

এলিয়েন ও ইউএফও সংক্রান্ত নথি প্রকাশে পেন্টাগনকে নির্দেশ দেবেন ট্রাম্প

চীনা নববর্ষের অনুষ্ঠানে রোবটদের মার্শাল আর্ট

আসামে মুসলিম জনসংখ্যা বাড়ছে, সংঘাতকালে এরা বাংলাদেশের পক্ষ নেবে: হিমন্ত

ভারতে ইসরায়েলি নারীকে ধর্ষণ, ৩ জনের মৃত্যুদণ্ড

যুক্তরাষ্ট্র হামলা চালালে ইরানকে সহায়তা করতে প্রস্তুত আফগানিস্তান

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।