সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ১৮ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ , ১লা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
আড়ংঘাটায় বোমা হামলার দায় স্বীকার আইএসের | চ্যানেল খুলনা

আড়ংঘাটায় বোমা হামলার দায় স্বীকার আইএসের

চ্যানেল খুলনা ডেস্কঃমহানগরীর আড়ংঘাটা থানার পাশে বোমা বিস্ফোরণের ঘটনায় দায় স্বীকার করেছে আন্তর্জাতিক জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস)। গত বৃহস্পতিবার রাতে এ বিস্ফোরণের ঘটনার পরদিন শুক্রবার রাতে এ দায় স্বীকার করে জঙ্গি সংগঠনটি। তবে আইএসের স্বীকারোক্তির বিষয়ে খুলনা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া উইং প্রধান অতিরিক্ত উপ-কমিশনার মনিরুজ্জামান মিঠু বলেন, ‘বিষয়টি নিয়ে গভীর তদন্ত চলছে। তবে এটা আইএসের সাথে সংশ্লিষ্ট নয়।’ তদন্তের পর বিষয়টি খোলাসা করা যাবে বলেও তিনি মন্তব্য করেন।
আড়ংঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী রিজাউল করিম জানান, আড়ংঘাটার প্রধান সড়কের দুই পাশে দু’টি ভাড়া ভবনে আড়ংঘাটা থানার কার্যক্রম চলে। একটি ভবনের পাশে গ্যারেজ এবং গ্যারেজের পাশে আড়ংঘাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ। ওই মাঠে বৃহস্পতিবার রাতে একটি বোমার বিস্ফোরণ হয়। খবর পেয়ে থানা পুলিশসহ কেএমপি একাধিক ইউনিট ঘটনাস্থল পরিদর্শন করে। বিস্ফোরিত বোমার আলামত উদ্ধার করেছে পুলিশ। এছাড়া ঢাকা থেকে আসা কাউন্টার টেরোরিজম ইউনিটের একটি প্রতিনিধি দল শুক্রবার ও শনিবার ঘটনাস্থল পরিদর্শন করে।
ওসি আরও জানান, প্রায় একই এলাকায় বারবার বিস্ফোরণের ঘটনায় বিব্রত খোদ খুলনার পুলিশ বিভাগ। গত ৩০ সেপ্টেম্বর নগরীর খানজাহান আলী থানার শিরোমনি এলাকার ৩৪ নম্বর ওয়ার্ড আ’লীগ কার্যালয়ে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। ওই ঘটনাতেও দায় স্বীকার করে আইএস। এছাড়া গত ১৮ অক্টোবর নগরীর খানজাহান আলী থানা যুবলীগের আহ্বায়ক মোঃ সাজ্জাদুর রহমান লিংকনকে লক্ষ্য করে শুক্রবার রাত পৌনে ৮টার দিকে বোমা হামলা হয়।

https://channelkhulna.tv/

সংবাদ প্রতিদিন আরও সংবাদ

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে নারী দালাল আটক

টঙ্গীতে দুই সন্তানকে বঁটি দিয়ে কুপিয়ে হত্যা করলেন মা

বড় ভাইকে হত্যার পর ৯৯৯-এ কল করে যুবকের আত্মসমর্পণ

শিশুকে ধর্ষণচেষ্টার সময় বৃদ্ধকে হাতেনাতে ধরলেন স্থানীয়রা

স্ত্রী বাইরে যাওয়ার সুযোগে মেয়েকে ধর্ষণ করেন সৎবাবা

হঠাৎ বিস্ফোরণে বাজারে আতঙ্ক, স্থানীয়দের দাবি গুপ্ত হামলা

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।