সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা মঙ্গলবার , ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
আসামে সেনাক্যাম্পে হামলা, উলফার দায় স্বীকার | চ্যানেল খুলনা

আসামে সেনাক্যাম্পে হামলা, উলফার দায় স্বীকার

আসামের তিনসুকিয়া জেলায় সেনাক্যাম্পে সন্দেহভাজন সশস্ত্র বন্দুকধারীর হামলায় তিন সেনাসদস্য আহত হয়েছেন বলে জানা গেছে। শুক্রবার ভোররাতে এই হামলার ঘটনা ঘটে বলে জানিয়েছে ভারতীয় সেনাবাহিনী।

সেনাবাহিনীর এক বিবৃতিতে বলা হয়, মধ্যরাতের কিছু পর অজ্ঞাতপরিচয় বন্দুকধারীরা চলন্ত গাড়ি থেকে কাকোপাথার কোম্পানি লোকেশনে গুলিবর্ষণ করে। এ সময় দায়িত্বে থাকা সেনারা পাল্টা গুলি চালান।

সেনা সূত্র জানায়, পাল্টা গুলি চালানোয় সন্ত্রাসীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এ সময় তিন সেনাসদস্য সামান্য আঘাত পান, তবে বড় ধরনের কোনো ক্ষতি হয়নি। বিবৃতিতে আরও বলা হয়, ‘এলাকাটি সম্পূর্ণ ঘিরে ফেলা হয়েছে এবং সেনা-পুলিশের যৌথ তল্লাশি চলছে।’

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, নিষিদ্ধ সংগঠন ইউনাইটেড লিবারেশন ফ্রন্ট অব আসাম-ইনডিপেনডেন্ট (উলফা-আই) এই হামলার দায় স্বীকার করেছে। সংগঠনটি এক বিবৃতিতে জানিয়েছে, এটি তাদের ‘অপারেশন ভেনজেন্স’ অভিযানের অংশ।

হামলার পর তিনসুকিয়ার সিনিয়র পুলিশ সুপার (এসএসপি) অভিজিৎ গৌরব দিলীপ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি পর্যালোচনা করেন। পুলিশ জানায়, হামলাকারীরা যে ট্রাক ব্যবহার করেছিল বলে সন্দেহ করা হচ্ছে, সেটি পরে অরুণাচল প্রদেশের তেঙ্গাপানি এলাকায় পরিত্যক্ত অবস্থায় পাওয়া গেছে।

এর পর থেকে সেনাবাহিনী ও আসাম পুলিশের যৌথ দল কাকোপাথার, সংলগ্ন তিনসুকিয়া এলাকা এবং অরুণাচল সীমান্তজুড়ে ব্যাপক তল্লাশি অভিযান শুরু করেছে।

https://channelkhulna.tv/

আন্তর্জাতিক আরও সংবাদ

বাংলাদেশের ‘ট্রাম্প মহিষ’ নিয়ে মজার প্রতিক্রিয়া জানাল ইরান

রাস্তায় সিসিটিভি বসিয়ে সেনা চলাচলের তথ্য পাকিস্তানে পাচার, পাঞ্জাবে গ্রেপ্তার একজন

সমৃদ্ধকৃত ইউরেনিয়াম ইরানেই থাকবে, মোজতবা খামেনির নির্দেশ

বেইজিং সফরে পুতিন: ২০ চুক্তি স্বাক্ষর, আরও ২০টির সম্ভাবনা

যুদ্ধের ক্ষতিপূরণসহ যুক্তরাষ্ট্রের কাছে যেসব দাবি জানিয়েছে ইরান

সরকারি টাকায় ডেটিং করে বেড়াচ্ছেন এফবিআইপ্রধান

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।