সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ১৮ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ , ১লা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
আশাশুনি সরকারি কলেজে মা সমাবেশ অনুষ্ঠিত | চ্যানেল খুলনা

আশাশুনি সরকারি কলেজে মা সমাবেশ অনুষ্ঠিত

আশাশুনি প্রতিনিধি: আশাশুনি সরকারি কলেজে মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা সাড়ে ১১টায় কলেজ অডিটোরিয়ামে এ মা সমাবেশ অনুষ্ঠিত হয়। অধ্যক্ষ ডঃ মিজানুর রহমানের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর আলিফ রেজা। এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, থানা অফিসার ইনচার্জ আব্দুস সালাম ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা সহিদুর রহমান। সহকারী অধ্যাপক সুশীল কুমার মন্ডলের পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, কলেজের সহকারী অধ্যাপক হাবিবুর রহমান, ক্যাপ্টেন ইছাহাক আলী ও প্রভাষক জাকির হোসেন প্রমুখ। সমাবেশে বক্তারা কলেজর লেখাপড়া, বাল্য বিবাহ, ইভটিজিং সহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। সমাবেশে উন্মুক্ত আলোচনায় অংশ নিয়ে উপস্থিত মায়েরা তাদের সন্তাদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরার পাশাপাশি কলেজের লেখাপড়ার মান, নিয়ম- শৃঙ্খলা ও সার্বিক পরিবেশ সহ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে সন্তোষ প্রকাশ করেন।

https://channelkhulna.tv/

সাতক্ষীরা আরও সংবাদ

কলারোয়ায় জনসভায় সেতু ও শিক্ষা অবকাঠামোর আশ্বাস হাবিবুল ইসলাম হাবিরের

খলিলনগরে দ্রুত উন্নয়ন কাজ শুরুর প্রতিশ্রুতি হাবিবুল ইসলাম হাবিবের

তালায় বিএনপি ও জামায়াতের কার্যালয়ে জরিমানা

সেতু, রাস্তাঘাট ও শিক্ষা উন্নয়নের ঘোষণা ধানের শীষে ভোট চাইলেন : হাবিবুল ইসলাম

তালা মহিলা কলেজে শ্রী শ্রী সরস্বতী পূজা উদযাপিত

সাতক্ষীরা-১ তালা ও কলারোয়া আসনে প্রতীক বরাদ্দ সম্পন্ন, মাঠে ৫ প্রার্থী

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।