সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বুধবার , ৩রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
আশাশুনিতে ভাঙন কবলিত নদীর স্রোতে ভেসে যাওয়া মুক্তিযোদ্ধার লাশ এক দিন পর উদ্ধার | চ্যানেল খুলনা

আশাশুনিতে ভাঙন কবলিত নদীর স্রোতে ভেসে যাওয়া মুক্তিযোদ্ধার লাশ এক দিন পর উদ্ধার

সাতক্ষীরা প্রতিনিধিঃসাতক্ষীরা আশাশুনির খোলপেটুয়া নদীর প্রবল স্রোতে ভেসে যাওয়ার একদিন পর এক মুক্তিযোদ্ধার লাশ পাওয়া গেছে। শুক্রবাার (১২ জুন) সকালে খোলপেটুয়া নদীর হাজরাখালি এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়। তার লাশ খোলপেটুয়া নদীর হাজরাখালি পয়েন্টের তাজেল সানা-বাবু সানার বাড়ির বিপরীতে নদীর চরে কেওড়া গাছে বেঁধে ছিল।
নিহতের নাম আব্দুস সামাদ সানা (৬০)। তিনি আশাশুনি উপজেলার হাজরাখালি গ্রামের জহুর আলী সানার ছেলে।
নিহতের ছেলে আমিরুল সানা ও জিয়ারুল সানা জানান, ঘুর্ণিঝড় আম্পানের তান্ডবে খোলপেটুয়া নদীর হাজরাখালির একাংশ বেড়িবাঁধ ভেঙে প্রবল স্রোতে সেখানে একটি খালের সৃষ্টি হয়। বেঁড়িবাধ সংস্কার না করায় ওই খালে নিয়মিত জোয়ার ভাটা হয়। বৃহষ্পতিবার সকাল ৯টার দিকে তারা দুই ভাই ও তার বাবাসহ তিনজন মাড়িয়ালা থেকে বাড়ি ফিরছিলেন। এ সময় ওই খাল পার হতে গিয়ে ভাটার তীব্র টানে তাদের বাবা খোলপেটুয়া নদীতে ভেসে যান। দীর্ঘ সময় ধরে খোঁজাখুঁজির পর শুক্রবার সকাল ৮ টার দিকে দিকে হাজরাখালি এলাকায় তার ভাসমান লাশ দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে তার লাশ উদ্ধার করেন। এদিকে, তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
আশাশুনি থানার নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কবীর বিষয়টি নিশ্চিত করেছেন।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

সাতক্ষীরা আরও সংবাদ

সুন্দরবনে মধু আহরণের অভিযোগে ১ হাজার কেজি মধুসহ ১১ মৌয়াল আটক

জনতার সংবর্ধনায় দায়িত্ব গ্রহণ করলেন জেলা পরিষদ প্রশাসক হাবিবুল ইসলাম হাবিব

সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক নিযুক্ত হলেন হাবিবুল ইসলাম হাবিব

তালায় পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১, আহত ১

তালায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, মাদক ও অনলাইন জুয়ার বিরুদ্ধে আলোচনা

সুন্দরবনে বনবিভাগের ছোড়া গুলিতে জেলে নিহতের অভিযোগ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।