সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বুধবার , ৪ঠা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ১৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
আল্লামা শাহ আহমাদ শফীর ইন্তেকালে নগর আইম্মা পরিষদের শোক বিবৃতি | চ্যানেল খুলনা

আল্লামা শাহ আহমাদ শফীর ইন্তেকালে নগর আইম্মা পরিষদের শোক বিবৃতি

দারুল উলুম মঈনুল ইসলাম হাটহাজারী মাদরাসার দীর্ঘদিনের মুহতামিম আল্লামা শাহ আহমদ শফী গত ১৮ সেপ্টেম্বর সন্ধ্যা ৬টা ২০ মিনিটে রাজধানীর আজগর আলী হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
তার ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ খুলনা মহানগর শাখা নেতৃবৃন্দ।  আজ এক শোকবার্তায় নেতৃবৃন্দ বলেন, আল্লামা শাহ আহমদ শফীর ইন্তেকালে জাতি একজন অভিভাবক হারিয়েছে। তার ইন্তেকালে ইসলামী জগতে যে শূন্যতা তৈরি হলো তা সহজে পূরণ হবার নয়। আল্লামা শফী সাহেব শুধু বাংলাদেশের মুসলিম সমাজের গর্বই ছিলেন না, এই উপমহাদেশের একজন শীর্ষস্থানীয় বুজুর্গ ছিলেন।
হযরতের শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন এবং মরহুমের সকল খেদমতের উছিলায় জান্নাতের উচ্চ মাকাম দানের জন্য মহান আল্লাহ তা’আলার দরবারে দোয়া করেন। এবং আগামী শুক্রবার সকল মসজিদে দোয়ার আহবান জানান।
বিবৃতি দাতারা হলেন মুফতী গোলামুর রহমান, মাওলানা মুমতাজুল করীম, মুফতী হাফিজুর রহমান, মুফতী আব্দুর রহিম, মুফতী মাহবুবুর রহমান, মুফতী আব্দুল্লাহ ইয়াহইয়া,  মুফতী আলী আহমাদ, মুফতী আব্দুর রশিদ, মুফতী ফখরুল হাসান কাসেমী, মুফতী জাকির হুসাইন, মুফতী আবু সালেহ, মাওলানা ইলিয়াস মাঞ্জুরী, মাওলানা সিরাজুল ইসলাম, মাওলানা ফজলুল কাদের, মাওলানা আব্দুল কাদের, মুফতী ইমরান হুসাইন, মুফতী জাকির আশরাফ, মুফতী মাহমুদুল হাসান, মাওলানা মনিরুল ইসলাম, মুফতী মাসুম বিল্লাহ, মুফতী শেখ আমীরুল ইসলাম, মুফতী আনোয়ারুল ইসলাম, হাফেজ মাওলানা কবীর হুসাইন, মাওলানা হাফিজুর রহমান, মুফতী আশরাফুল ইসলাম, হাফেজ মাওলানা শরিফুল ইসলাম, মুফতী রবিউল ইসলাম রাফে, মুফতী জাহিদুল ইসলাম।-প্রেস বিজ্ঞপ্তি

https://channelkhulna.tv/

প্রেস রিলিজ আরও সংবাদ

সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে বন্ধুমহল:এড. মনা

খুলনায় জুলাই যোদ্ধাসহ ১৮৮ জনের মধ্যে আর্থিক সাহায্য প্রদান

দৌলতপুরে যুবদল নেতা রাসু প্রকাশ্যে গুলিতে নিহত: ক্ষোভ ও তীব্র নিন্দা বিএনপি নেতাদের

খুলনা জেলা পরিষদের দায়িত্ব গ্রহন নবনিযুক্ত প্রশাসক মনিরুল হাসান বাপ্পীর

খুলনা অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সভা অনুষ্ঠিত

দিঘলিয়ায় কোস্টগার্ডের অভিযানে অস্ত্র-গোলাবারুদ ও ককটেলসহ আটক ৭

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।