সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বুধবার , ৪ঠা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ১৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
আলোর ছোয়া ফাউন্ডেশন ও ২৬ নং ওয়ার্ড যুবলীগের সবজি বিতরণ | চ্যানেল খুলনা

আলোর ছোয়া ফাউন্ডেশন ও ২৬ নং ওয়ার্ড যুবলীগের সবজি বিতরণ

খবর বিজ্ঞপ্তি:করোনা ভাইরাসের প্রাদুর্ভাব মোকাবেলায় নগরীর শের এ বাংলা রোডে আলোর ছোঁয়া ফাউন্ডেশন ও ২৬নং ওয়ার্ড যুবলীগের যৌথ উদ্যোগে সবজি বিতরণ করা হয়। তরুন আওয়ামীলীগ নেতা আজিজুর রহমান পরশ বিশ্বাসের সার্বিক সহযোগিতায় এই আয়োজন।
উল্লেখ্য, তরুন আওয়ামীলীগ নেতা আজিজুর রহমান পরশ বিশ্বাসের সার্বিক সহযোগিতায় রবিবার   বয়রা ভাঙ্গাপোল ও সোমবার নগরীর নুরনগর এলাকায় আলোর ছোঁয়া ফাউন্ডেশনের আয়োজনে সাড়ে ৪শ’ পরিবারের মাঝে বিনামূল্যে সবজি বিতরণ করা হয়।
মঙ্গলবার বিকাল ৫টায় ওয়ার্ড যুবলীগ সভাপতি ও নগর যুবলীগের সদস্য মোঃ শওকাত হোসেন কর্মহীন মানুষদের মাঝে এ সবজি বিতরণের উদ্বোধন করেন। এসময় তিনি বলেন, আলোর ছোঁয়া ফাউন্ডেশন ইতিপূর্বে নগরীর বিভিন্ন জায়গায় সবজি বিতরণ করেছে। আজ (মঙ্গলবার) তারই ধারাবাহিকতায় ২৬নং ওয়ার্ড যুবলীগের সাথে যৌথ উদ্যোগে এ সবজি বিতরণ করা হলো। পর্যায়ক্রমে ২৬নং ওয়ার্ডে যুবলীগের উদ্যোগে আরও খাদ্য সামগ্রী ও সবজি বিতরণ করা হবে।
সবজি বিতরণকালে আরও উপস্থিত ছিলেন তরুন আওয়ামীলীগ নেতা আজিজুর রহমান পরশ বিশ্বাস, ১৬ নং ওয়ার্ড যুবলীগ সভাপতি মোঃ আজগর বিশ্বাস, শরফরাজ মিয়া, সেলিম, সুমন, রকি, পল্টু, রাসেল, কুটি, শামীম, সাবাস প্রমুখ।

https://channelkhulna.tv/

প্রেস রিলিজ আরও সংবাদ

সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে বন্ধুমহল:এড. মনা

খুলনায় জুলাই যোদ্ধাসহ ১৮৮ জনের মধ্যে আর্থিক সাহায্য প্রদান

দৌলতপুরে যুবদল নেতা রাসু প্রকাশ্যে গুলিতে নিহত: ক্ষোভ ও তীব্র নিন্দা বিএনপি নেতাদের

খুলনা জেলা পরিষদের দায়িত্ব গ্রহন নবনিযুক্ত প্রশাসক মনিরুল হাসান বাপ্পীর

খুলনা অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সভা অনুষ্ঠিত

দিঘলিয়ায় কোস্টগার্ডের অভিযানে অস্ত্র-গোলাবারুদ ও ককটেলসহ আটক ৭

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।