সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা মঙ্গলবার , ৩রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ১৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
আরিফিন শুভ বাদ পড়ায় যোগ দিলেন অর্জুন | চ্যানেল খুলনা

আরিফিন শুভ বাদ পড়ায় যোগ দিলেন অর্জুন

চ্যানেল খুলনা ডেস্কঃ ছবিটি নিয়ে উচ্ছ্বসিত ছিলেন ঢাকাই সিনেমার নায়ক আরিফিন শুভ। নিজেকে তৈরিও করেছিলেন তিনি। প্রস্তুতি নিয়ে ছিলেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় সৃষ্ট চরিত্র ‘অপু’ হিসেবে অভিনয়ের।
কিন্তু ভিসা জটিলতায় আটকে হিসেব পাল্টে গেল। শুভকে বাদ দিয়েই সিনেমাটি নির্মাণ করতে চলেছেন কলকাতার পরিচালক শুভ্রজিৎ মিত্র। তার ‘অভিযাত্রিক’ নামের সিনেমায় এখন কালজয়ী অপু চরিত্রে অভিনয় করবেন অর্জুন চক্রবর্তী।
এ প্রসঙ্গে শুভ্রজিৎ মিত্র গণমাধ্যমে বলেন, ‘জনপ্রিয় ‘অপু’ চরিত্রে আমাদের প্রথম পছন্দ ছিলেন আরিফিন শুভ। কিন্তু সেটা আর সম্ভব হয়নি। শুভর পরিবর্তে ছবিতে অর্জুন চক্রবর্তী অভিনয় করবেন। অর্জুন মেধাবী একজন অভিনেতা। শেষ কয়েক বছর ধরে তিনি তার প্রমাণ দিচ্ছেন। আমি মনে করি, তিনি এই কালজয়ী চরিত্রটি ভালোভাবে ফুঁটিয়ে তুলতে পারবেন।’
উল্লেখ্য, সত্যজিৎ রায় ১৯৫৯ সালে অপু ট্রিলজি শেষ করেছিলেন ‘অপুর সংসার’ সিনেমার মাধ্যমে। ঠিক সেখান থেকেই শুরু হবে ‘অভিযাত্রিক’। আর এই সিনেমার মাধ্যমে ষাট বছর পর বাঙালি দর্শকের সামনে আসছে অপু চরিত্রটি।
সিনেমাতে অর্পিতা চট্টোপাধ্যায়কে দেখা যাবে লীলার চরিত্রে, রাণুদির ভূমিকায় থাকছেন শ্রীলেখা মিত্র। তার দিদির চরিত্রে অভিনয় করবেন সোহাগ সেন, অপর্ণা চরিত্রে রয়েছেন দিতিপ্রিয়া রায়। সবমিলিয়ে জমজমাট একটি চলচ্চিত্রই অপেক্ষা করছে টালিগঞ্জের দর্শকের জন্য।

https://channelkhulna.tv/

বিনোদন আরও সংবাদ

আলভীর সঙ্গে প্রেম নয়, নির্ভরতার সম্পর্ক আছে: তিথি

আত্মহত্যা করেছেন যাহের আলভীর স্ত্রী

সন্তানদের নিয়ে দুশ্চিন্তায় অভিনেত্রী দিয়া মির্জা

একুশে পদক গ্রহণ করলেন ববিতা, জানালেন কৃতজ্ঞতা

ঈদের ইত্যাদির বিশেষ অতিথি মোশাররফ করিম

মদ নিয়ে ধরা পড়ার খবরে মেহজাবীন বললেন, ‘আমাকে টার্গেট করা হচ্ছে’

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।