সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ২৪শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ , ৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
আমি সবচেয়ে ঘৃণ্য ফুটবলার: জর্দি আলবা | চ্যানেল খুলনা

আমি সবচেয়ে ঘৃণ্য ফুটবলার: জর্দি আলবা

দীর্ঘ ৯ বছর ধরে বার্সেলোনার রক্ষণভাগ সামলাচ্ছেন জর্দি আলবা। কাতালান জায়ান্টদেরকে অনেক দারুণ মুহূর্ত এনে দেওয়ার পাশাপাশি অনেক দুঃসময়েরও স্বাক্ষী হয়েছেন তিনি।

সমর্থকদের ভালোবাসার সঙ্গে পেয়েছেন ঘৃণা। কেন লোকজন তার বিরুদ্ধ আচরণ করে থাকেন তা বুঝতে পারেন আলবা। আর সেসব কথা এক সাক্ষাৎকারে জানিয়েছেন ৩১ বছর বয়সী স্প্যানিশ ডিফেন্ডার।

সমর্থকরা তার সঙ্গে কেমন ব্যবহার করে, এমন আলোচনায় আলবা বলেন, ‘এটা সত্য যে, ফুটবলের জন্য লোকজন আমাকে চেনে। আমি মনে করি, আমি ফুটবলে সবচেয়ে ঘৃণ্যতম খেলোয়াড়দের একজন। আমি জানি। ’

এল দিয়া দেসপুয়েস অন মোভিস্টার প্লাসকে দেওয়া সাক্ষাৎকারে তিনি আরও বলেন, ‘খেলাই আমার বিষয় এবং এটাই আমাকে খেলোয়াড় বানিয়েছে। আজকে যেখানে আমি তা ফুটবলই আমাকে দিয়েছে। লোকজন চেনে আমাকে এবং জানি, আমি কি পছন্দ করি। আমি খুবই সরল এক লোক এবং জীবনের সবকিছুকে মূল্য দিই। ’

আলবা বলেন, ‘এটা সত্য যে, যেভাবে খেলে যাচ্ছি তাতে আমি বিরক্ত। আমি বুঝি, যেসব লোকজন আমাকে ঘৃণা করে তারা আসলে আমাকে না জেনেই করে। ’

https://channelkhulna.tv/

খেলাধুলা আরও সংবাদ

কুয়েটে ‘ইন্টার ডিপার্টমেন্ট টি-১০ ক্রিকেট টুর্নামেন্ট-২০২৬’ এর শুভ উদ্বোধন

সরকারের নির্দেশ পেলে বিশ্বকাপে খেলবে না পাকিস্তানও

বাংলাদেশ বিশ্বকাপে যাবে না, সরকারি সিদ্ধান্ত

ভারতে বাংলাদেশ না খেললে বিশ্বকাপে বিকল্প দল নেবে আইসিসি

কার ডাকে শেষ মুহূর্তে বিপিএল খেলতে এসেছেন ওকস

বিসিবিকে ২১ জানুয়ারির ডেডলাইনের ব্যাপারে কিছু বলেনি আইসিসি

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।