সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বৃহস্পতিবার , ৫ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ১৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
আমরা ভবিষ্যতে সুন্দর একটি দেশ দেখতে চাই : খুলনা বিভাগীয় কমিশনার | চ্যানেল খুলনা

আমরা ভবিষ্যতে সুন্দর একটি দেশ দেখতে চাই : খুলনা বিভাগীয় কমিশনার

আমরা ভবিষ্যতে সুন্দর একটি দেশ দেখতে চাই। জনগণের সেবক হিসেবে কারও সঙ্গে বৈরিতা ও বৈষম্যতা দেখানোর সুযোগ নেই। প্রচেষ্টা থাকবে জনগণকে সর্বোত্তম সেবাটা দেওয়ার।

খুলনার বিভাগীয় কমিশনার মোঃ হেলাল মাহমুদ শরীফ আজ (বুধবার) সন্ধ্যায় সার্কিট হাউজের সম্মেলনকক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আয়োজনে দলটির নেতৃবৃন্দের সাথে মতবিনিময়কালে এসব কথা বলেন।

এসময় খুলনা রেঞ্জ ডিআইজি মঈনুল হক বলেন, আমাদের সন্তানরা আমাদেরকে বৈষম্যহীন সমাজ গড়ার শিক্ষা দিয়ে গেছে। রাজনৈতিক দলগুলো একটি শান্তিপূর্ণ দেশ গঠন করবে। একাজে পুলিশ বিভাগের সহযোগিতা অব্যাহত থাকবে। রাজনৈতিক দলগুলোর সহযোগিতা পেলে পুলিশও বৈষম্যহীনভাবে সেবা দিতে পারবে।
মতবিনিময় সভার শুরুতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার সরকারি কর্মকর্তাদের আইন ও বিধি অনুযায়ী কাজ করার আহবান জানিয়ে বলেন, তার দল সকল কাজে সহযোগিতা করবে। সনাতন ধর্মাবলম্বীদের জান-মালের নিরাপত্তায়ও সহযোগিতার আশ^াস দেন তিনি।

মতবিনিময় সভায় খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ মোজাম্মেল হক, জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফীন, পুলিশ সুপার মোহাম্মদ সাঈদুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ নাজমুল হুসেইন খাঁন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মীর আলিফ রেজাসহ বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও খুলনা অঞ্চলের সহকারী পরিচালক মাওলানা আবুল কালাম আজাদ এবং অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।

সভার শুরুতে বৈষম্যহীন ছাত্র আন্দোলনে শহিদদের আত্মার মাগফিরাত এবং আহতদের দ্রুত সুস্থ্যতা কামনা করা হয়।

https://channelkhulna.tv/

খুলনা মহানগর আরও সংবাদ

খুলনায় আ’লীগ অফিসে জাতীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধু ও শেখ হাসিনার প্রতিকৃতিতে মাল্যদান

জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে কোন সংশয় নেই : স্বরাষ্ট্র উপদেষ্টা

শুধু একটি শ্রেণিকে নিয়ে দেশ পুনর্গঠন সম্ভব নয় : তারেক রহমান

খুলনায় ১৫ ককটেলসদৃশ বস্তু উদ্ধার

খুলনা-২ আসনে মহানগর বিএনপির প্রচারণা শুরুনতুন বাংলাদেশ গড়ার যাত্রায় নেতৃত্ব দিচ্ছেন তারেক রহমান : মঞ্জু

সোনাডাঙ্গায় এনসিপি পরিচয়ে ২০ লাখ টাকা চাঁদা দাবি, আটক ৩

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।