সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ২৮শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ১১ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
আব্দুল করীম রাঢ়ী’র মৃত্যুতে নগর যুবলীগের শোক | চ্যানেল খুলনা

আব্দুল করীম রাঢ়ী’র মৃত্যুতে নগর যুবলীগের শোক

খুলনা মহানগর ও জেলা আওয়ামী লীগের কার্যালয়ের অফিস সহকারি ও ২৩নং ওয়ার্ড আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য আব্দুল করীম রাঢ়ী(৫৯) ইন্তেকাল করেছেন (ইন্না…..রাজিউন)। শনিবার গভীর রাত তিন টা পনেরো মিনিটে নগরীর শঙ্খ মার্কেটস্থ বাসভবন থেকে হাসপাতালে নেওয়ার পথে ইন্তেকাল করেন তিনি। মৃত্যুকালে তিনি এক ছেলে, দুই মেয়ে ও সহ-ধর্মিনীসহ অসংখ্য গুনগ্রাহি রেখে গেছেন। তার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন খুলনা মহানগর যুবলীগের সভাপতি সফিকুর রহমান পলাশ ও সাধারণ সম্পাদক শেখ শাহাজালাল হোসেন সুজনসহ নগর যুবলীগের নেতৃবৃন্দ।
বিবৃতিতে নেতৃবৃন্দ মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা করেন ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি জানান গভীর সমবেদনা।
অন্যদিকে শনিবার বাদ জুম্মা নগরীর শহীদ হাদিস পার্কে মরহুমের জানাযায় অংশ গ্রহন করেছেন খুলনা মহানগর যুবলীগের সভাপতি সফিকুর রহমান পলাশ। এ সময় আরো উপস্থিত ছিলেন, নগর যুবলীগ নেতা আব্দুল কাদের শেখ, অভিজিৎ চক্রবর্তী দেবু, কবীর পাঠান, ইয়াসিন আরাফাত, বিপুল মজুমদার, অভিজিৎ পাল, ইকবাল কবীর লিটন, কাঞ্চন শিকদার, মাসুম বিশ্বাষ, হারুন উর রশিদ, ছাত্রলীগ নেতা আসাদুজ্জামান বাবু, জব্বার আলী হীরা, জহির আব্বাস, সোহান হোসেন শাওন, রাজেশ মাহমুদ, হিরন হাওলাদার প্রমুখ। জানাযা শেষে নেতৃবৃন্দ মরহুমের লাশে পুষ্ট স্তবক অর্পন করে শ্রদ্ধা নিবেদন করেন। জানযা শেষে মরহুমের লাশ টুটপাড়া কবর স্থানে দাফন করা হয়েছে।

https://channelkhulna.tv/

শোক আরও সংবাদ

কুয়েটের প্রাক্তন ছাত্র জোবায়ের আল নাহিয়ানের মৃত্যুতে বিশ্ববিদ্যালয়ের শোক

কটকা ট্র্যাজেডি: খুলনা বিশ্ববিদ্যালয় শোক দিবস আগামীকাল ১৩ মার্চ

বিএনপি নেতা রুবায়েদ হোসেন বাবুর ইন্তেকাল, বিএনপির গভীর শোক প্রকাশ

খুলনা মহানগর বিএনপি’র সভাপতির ভাইয়ের মৃত্যুতে জেলা নেতৃবৃন্দের শোক

খালেদা জিয়া স্মরণে মানিক মিয়ায় নাগরিক শোকসভা

আমার দেশ পত্রিকার ব্যুরো প্রধান শাওনের পিতার মৃত্যুতে ইসলামী আন্দোলন নগর কমিটির শোক

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।