সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শুক্রবার , ১৪ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ২৭শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
আফগানিস্তান সিরিজে লিটনের জায়গা নিলেন সৌম্য | চ্যানেল খুলনা

আফগানিস্তান সিরিজে লিটনের জায়গা নিলেন সৌম্য

এশিয়া কাপে চোটের কারণে শেষ দুটি ম্যাচ খেলতে পারেননি লিটন দাস। সেই চোট তাঁকে খেলতে দিচ্ছে না আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজেও। বাধ্য হয়েই এশিয়া কাপের দলে একটি পরিবর্তন আনতে হলো বাংলাদেশের।

লিটন দাসের জায়গায় ডাক পেয়েছেন সৌম্য সরকার। বাঁহাতি এই ব্যাটার সবশেষ টি-টোয়েন্টি খেলেছেন গত বছরের ডিসেম্বরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। লিটনের চোট নিয়ে জাতীয় দলের ফিজিও বায়েজিদুল ইসলাম খান বলেন, ‘সে (দাস) এশিয়া কাপের শেষ দুই ম্যাচ খেলতে পারেনি সাইড স্ট্রেইনের কারণে। এমআরআই স্ক্যানে দেখা গেছে, বাঁ পাশের পেটের মাংসপেশিতে গ্রেড-১ স্ট্রেইন রয়েছে। সে এখন পুনর্বাসন প্রক্রিয়ায় আছে এবং আফগানিস্তানের বিপক্ষে টি–টোয়েন্টি সিরিজে খেলতে পারবে না। মেডিকেল টিম তার পুনর্বাসন তদারকি ও অগ্রগতি পর্যবেক্ষণ চালিয়ে যাবে।’

এশিয়া কাপের ফাইনালে আজ দুবাইয়ে মুখোমুখি হবে ভারত-পাকিস্তান। বাংলাদেশের এশিয়া কাপ শেষ হয়ে গেলেও দুবাইতে রয়েছে পুরো দল। শারজায় ২,৩ ও ৫ অক্টোবর আফগানিস্তানের বিপক্ষে তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে বাংলাদেশ। লিটন না থাকায় যথারীতি নেতৃত্বের ভার জাকেরের কাঁধে

আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশ দল: জাকের আলী (অধিনায়ক), তানজিদ হাসান, পারভেজ হোসেন ইমন, সাইফ হাসান, তাওহীদ হৃদয়, শামীম পাটোয়ারী, নুরুল হাসান সোহান, রিশাদ হোসেন, শেখ মেহেদী, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, তানজিম হাসান সাকিব, মোস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, সাইফউদ্দিন, সৌম্য সরকার।

https://channelkhulna.tv/

খেলাধুলা আরও সংবাদ

সরকারের কাছ থেকে বেতন পাবেন হামজা-শমিতরা!

ভোটার হলেন সাকিব, ভোট কি দিতে পারবেন

ভারতে খেলা দেখতে আর্থিক সহায়তা চাইছেন জিম্বাবুয়ের ভক্ত-সমর্থকেরা

ভারতকে হারিয়ে শিরোপা উঁচিয়ে ধরতে চায় বাংলাদেশ

ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিশ্বকাপ জয়ী ওজিল ও এরদোয়ানপুত্র

হ্যান্ডশেক ইস্যুতে বিতর্ক উসকে দিলেন হরভজন সিং

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।