সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ১৮ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ , ১লা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
আন্তর্জাতিক পানিপথ আর নিরাপদ থাকবে না, হুঁশিয়ারি ইরানের | চ্যানেল খুলনা

আন্তর্জাতিক পানিপথ আর নিরাপদ থাকবে না, হুঁশিয়ারি ইরানের

আন্তর্জাতিক ডেস্কঃযদি ইরানের তেল রপ্তানিকে শূন্যের কোঠায় নিয়ে যাওয়া হয়, তাহলে আন্তর্জাতিক পানিপথকে আর কোনোভাবেই নিরাপদ রাখা যাবে না। বুধবার (২১ আগস্ট) ইসলামি প্রজাতান্ত্রিক রাষ্ট্রটির প্রধান নেতা আয়াতুল্লাহ খামেনির সঙ্গে এক বৈঠকের এমন হুঁশিয়ারি দেন ইরানি প্রেসিডেন্ট হাসান রুহানি।

খামেনির সরকারি ওয়েবসাইটে জানানো হয়, ‘বিশ্বশক্তিরা জানে, ইরানি তেলের ওপর পরিপূর্ণ নিষেধাজ্ঞা আরোপিত এবং ইরানের তেল রপ্তানিকে শূন্যের কোঠায় নামিয়ে আনার চেষ্টা চলছে, যদি এমন হয় তাহলে আন্তর্জাতিক পানিপথ আর সুরক্ষিত থাকবে না, যতটা এখন আছে।’

রুহানি বলেন, ‘ইরানের ওপর একতরফাচাপ প্রয়োগ তাদের সুবিধা দিতে পারবে না এবং আঞ্চলিক ও বৈশ্বিক নিরাপত্তার নিশ্চয়তাও আর থাকবে না’। ট্রাম্প প্রশাসন ২০১৫ সালের তেহরান-ওয়াশিংটন চুক্তিটি বাতিলের মাধ্যমে ইরানের ওপর নিষেধাজ্ঞা জোরদার করে, তেল রপ্তানিকে হ্রাস করে। ইরানকে কোণঠাসা করায় ইতোমধ্যেই উপসাগরীয় অঞ্চলে উত্তেজনা বৃদ্ধি পেয়েছে।

https://channelkhulna.tv/

সংবাদ প্রতিদিন আরও সংবাদ

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে নারী দালাল আটক

টঙ্গীতে দুই সন্তানকে বঁটি দিয়ে কুপিয়ে হত্যা করলেন মা

বড় ভাইকে হত্যার পর ৯৯৯-এ কল করে যুবকের আত্মসমর্পণ

শিশুকে ধর্ষণচেষ্টার সময় বৃদ্ধকে হাতেনাতে ধরলেন স্থানীয়রা

স্ত্রী বাইরে যাওয়ার সুযোগে মেয়েকে ধর্ষণ করেন সৎবাবা

হঠাৎ বিস্ফোরণে বাজারে আতঙ্ক, স্থানীয়দের দাবি গুপ্ত হামলা

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।