সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বৃহস্পতিবার , ৫ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ১৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
আনসার কমান্ডার ও ইউনিয়ন দলনেতাদের মাঝে বাইসাইকেল বিতরণ | চ্যানেল খুলনা

আনসার কমান্ডার ও ইউনিয়ন দলনেতাদের মাঝে বাইসাইকেল বিতরণ

আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী খুলনা রেঞ্জ কার্যালয়ের মাঠে জেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের আয়োজনে খুলনা জেলার ৯টি উপজেলার ৩০ জন আনসার কমান্ডার ও ইউনিয়ন দলনেতাদের মাঝে বাইসাইকেল বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী খুলনা রেঞ্জের উপমহাপরিচালক শাহ্ আহমেদ ফজলে রাব্বী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা কমান্ড্যান্ট আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী খুলনা, মোঃ সেলিমুজ্জামান।

অন্যান্যদের অতিথীদের মধ্যে উপস্থিত ছিলেন পরিচালক ৭ আনসার ব্যাটালিয়ন মোল্যা আবু সাইদ ও জেলা কমান্ড্যান্ট যশোর, সনজয় কুমার সাহা ও অন্যান্য কর্মকর্তবৃন্দ।

বাইসাইকেল বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথী বলেন আগামী জাতীয় নির্বাচন ও অন্যান্য সকল রাষ্ট্রিয় কাজে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন ও কাজের সুবিধার্থে আপনাদেরকে বাইসাইকেল প্রদান করা হচ্ছে। রাষ্ট্রিয় সম্পদের সঠিক ব্যবহার করবেন।

তিনি আরও বলেন,আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে আইন শৃঙ্খলা রক্ষার্থে আমাদেরকে প্রস্তুত থাকতে হবে। দেশের আইন শৃঙ্খলা রক্ষার পাশাপাশি আর্থ-সামাজিক উন্নয়নে কাজ করতে হবে।

অনুষ্ঠানে ৩০ জন আনসার কমান্ডার ও ইউনিয়ন দলনেতাদের মাঝে বাইসাইকেল বিতরণ করা হয়।

https://channelkhulna.tv/

প্রেস রিলিজ আরও সংবাদ

কুয়েটে পবিত্র ঈদ-উল-ফিতরের জামাত সকাল সাড়ে ৭ টায় অনুষ্ঠিত হবে

খালিশপুরের ১০ নং ওয়ার্ডে মাওঃ মশিউর রহমানের পক্ষ থেকে ছিন্নমূলের মাঝে ঈদ উপহার বিতরণ

সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে বন্ধুমহল:এড. মনা

খুলনায় জুলাই যোদ্ধাসহ ১৮৮ জনের মধ্যে আর্থিক সাহায্য প্রদান

দৌলতপুরে যুবদল নেতা রাসু প্রকাশ্যে গুলিতে নিহত: ক্ষোভ ও তীব্র নিন্দা বিএনপি নেতাদের

খুলনা জেলা পরিষদের দায়িত্ব গ্রহন নবনিযুক্ত প্রশাসক মনিরুল হাসান বাপ্পীর

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।