সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
আজ থেকে বাগেরহাট জেলা প্রশাসন কঠোর অবস্থানে, বাইরে বের হলে কঠিন শাস্তি | চ্যানেল খুলনা

আজ থেকে বাগেরহাট জেলা প্রশাসন কঠোর অবস্থানে, বাইরে বের হলে কঠিন শাস্তি

বাগেরহাট প্রতিনিধিঃ বাগেরহাটের জেলা প্রশাসক মোঃ মামুনুর রশিদ বলেছেন,এই পরিস্থিতি মাক্স ব্যাবহার না করা শাস্তিযোগ্য অপরাধ।আজ থেকে বাগেরহাটের সর্বোত্রই সক্রিয় ভাবে মোবাইল কোর্ট নিয়ে অবস্থান করছেন জেলা প্রশাসন কর্মকর্তারা।মাক্স এবং স্বাথ্যবিধি না মানলে দেয়া হবে কঠিন শাস্তি।

এদিকে, আজ বাগেরহাট কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে ছেড়ে যাওয়া দুরপাল্লান বাসনও আঞ্চলিক বাস গুলোতে স্বাথ্যবিধি ও সরকার ঘোষিত ৬০ % ভাড়া বৃদ্ধির শর্ত পালন এর সচেতনতা সৃষ্টির জন্য ঝটিকা অভিযান চালানোর নির্দেশ দিয়েছেন জেলা প্রশাসক ও আঞ্চলিক পরিবহন কমিটি (বাগেরহাট) এর সভাপতি জনাব মো.মামুনুর রশিদ।

এসময় অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট জনাব শাহিনুজ্জামান এর নেতৃত্বে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন,বাগেরহাট ও বাংলাদেশ সড়ক পরিবহন কতৃপক্ষের যৌথ উপস্থিতিতে অভিযান চালানো হয়।

সচেতনতা সৃষ্টিমূলক এ অভিযানে বাগেরহাট জেলার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জনাব মোঃশাহিনুজ্জামান মহোদয় বাগেরহাট জেলা বাসটার্মিনালে জেলার সকল বাসমালিক ও শ্রমিকদের সরকার নির্ধারিত ভাড়া ও স্বাস্থ্যবিধি মেনে চলার নির্দেশনা প্রদান করেন।

বাগেরহাট জেলা ট্রাফিক পুলিস বিভাগের পরিদর্শক(প্রশাসন) জনাব মামুনুর রশীদ সরকারি এই সিদ্ধান্ত ও বিধি মেনে চলার বিভিন্ন দিক তুলে ধরেন ও মৌলিক প্রশিক্ষণ প্রদাণ করেন।বিআরটিএ,বাগেরহাট এর সহকারী পরিচালক (ইঞ্জিনিয়ারিং) প্রকৌঃতানভীর আহমেদ চৌধূরী ও মোটরযান পরিদর্শক জনাব ফরহাদ হোসেন টার্মিনালে অবস্থিত বিভিন্ন যানবাহন কাউন্টারে ভাড়ার চার্ট ঝুলিয়ে রাখা,করোনা স্বাস্থ্যবিধি ও সড়ক পরিবহন আইনের বিভিন্না দিক তুলে ধরেন এবং সচেতনতা বৃদ্ধিমূলক লিফলেট,স্টিকার ও পুস্তিকা বিতরণ করেন।

এ সময় বাগেরহাট জেলা বাস মিনিবাস মালিক সমিতির সভাপতি ও বাগেরহাট প্রেসক্রাবের সাধারন সম্পাদক জনাব আলহাজ্ব তালুকদার আব্দুল বাকি উপস্থিত ছিলেন। অভিযান শেষে অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট শাহিনুজ্জামান জানায়,জনস্বার্থে জেলা প্রশাসনের এ ধরনের অভিযান পরিচালনা অব্যাহত থাকবে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

সংবাদ প্রতিদিন আরও সংবাদ

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে নারী দালাল আটক

টঙ্গীতে দুই সন্তানকে বঁটি দিয়ে কুপিয়ে হত্যা করলেন মা

বড় ভাইকে হত্যার পর ৯৯৯-এ কল করে যুবকের আত্মসমর্পণ

শিশুকে ধর্ষণচেষ্টার সময় বৃদ্ধকে হাতেনাতে ধরলেন স্থানীয়রা

স্ত্রী বাইরে যাওয়ার সুযোগে মেয়েকে ধর্ষণ করেন সৎবাবা

হঠাৎ বিস্ফোরণে বাজারে আতঙ্ক, স্থানীয়দের দাবি গুপ্ত হামলা

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।