সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
আগামী বছর রোহিঙ্গা প্রত্যাবাসন চায় জাপান | চ্যানেল খুলনা

আগামী বছর রোহিঙ্গা প্রত্যাবাসন চায় জাপান

ঢাকায় নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি বলেছেন, আমরা আগামী বছর রোহিঙ্গাদের প্রত্যাবাসন চাই। এ সংকটের সমাধান হওয়া জরুরি।

বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) জাতীয় প্রেসক্লাবে এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট অ্যাসোসিয়েশনস, বাংলাদেশ (ডিকাব) আয়োজিত ডিকাব টকয়ে বক্তব্য দেন ইতো নাওকি।

সাংবাদিকদের মুখোমুখি হয়ে জাপানের রাষ্ট্রদূত বলেন, রোহিঙ্গা সংকটের শুরু থেকেই জাপান এর সমাধান প্রত্যাশা করে আসছে। জাপানের পররাষ্ট্রমন্ত্রী মিয়ানমার সফর করেছেন।

বিষয়টা নিয়ে মিয়ানমারের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে তিনি আলোচনাও করেছেন।

জাপানের রাষ্ট্রদূত জানান, বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদেরও সহায়তা করে আসছে জাপান।বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা ও আশ্রয়দাতা সম্প্রদায়ের জন্য ১২৩ মিলিয়ন মার্কিন ডলার সহায়তা দিয়েছে জাপান। আর রাখাইনে রোহিঙ্গা এলাকার অবকাঠামো উন্নয়নে ৬৪ মিলিয়ন ডলার সহায়তা দিয়েছি আমরা।

এক প্রশ্নের উত্তরে তিনি জানান, জাতিসংঘ রোহিঙ্গা ইস্যুতে যে ভূমিকা নিক না কেন, আমরা এ সংকটের সমাধানে আমাদের মতো করে চেষ্টা করছি।

ডিকাব টকয়ে বক্তব্য রাখেন ডিকাব সভাপতি আঙ্গুর নাহার মন্টি ও সাধারণ সম্পাদক তৌহিদুর রহমান।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

জাতীয় আরও সংবাদ

কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী

জাতিসংঘ অধিবেশনের আগে প্রধানমন্ত্রীর ভারত সফরের সম্ভাবনা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

মসজিদ-মন্দিরে সমান অনুদান দেওয়া হচ্ছে: অর্থ ও পরিকল্পনামন্ত্রী

দেশকে অস্থিতিশীল করতে কেউ কেউ গুজব রটাচ্ছে: প্রধানমন্ত্রী

সংসদীয় ব্যবস্থার আধুনিকায়নে ভারতের সহযোগিতা চান ডেপুটি স্পিকার

বোয়িং কেনায় ধন্যবাদ, তারেক রহমানের সঙ্গে শিগগির সাক্ষাতের আশা ট্রাম্পে

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।