সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বুধবার , ২১শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ , ৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
আগমীকাল থেকে যশোর লকডাউন | চ্যানেল খুলনা

আগমীকাল থেকে যশোর লকডাউন

যশোর প্রতিনিধিঃ যশোর জেলাকে লকডাউন ঘোষণা করা হয়েছে। অনির্দিষ্টকালের জন্য ঘোষিত এই লকডাউন আগামীকাল সোমবার সকাল ৬টা থেকে কার্যকর হবে। রোববার দুপুরে সার্কিট হাউজে করোনা বিষয়ক এক জরুরি সভা থেকে এই সিদ্ধান্ত নেয়া হয়।
জেলা প্রশাসক মোহাম্মদ শফিউল আরিফ বলেন, হঠাৎ করে যশোরে করোনা রোগীর সংখ্যা বৃদ্ধি পাওয়ায় লকডাউনের সিদ্ধান্ত নেয়া হয়েছে। আগামীকাল সকাল ছয়টা থেকে তা কার্যকর হবে। এ সময় অন্য  জেলা থেকে যশোরে কেউ ঢুকতে পারবে না। সকল প্রকার যাতায়াত বন্ধ থাকবে। জরুরি প্রয়োজন ছাড়া উপজেলাগুলোর সাথেও জেলা শহরের কোন যাতায়াত  হবে না। ওষুধের দোকান ছাড়া সকল দোকানপাট বন্ধ থাকবে। কোথাও লোকসমাগম করা যাবে না। এসব মানা হলেই দ্রুত আইনী ব্যবস্থা নেয়া হবে।
জেলা প্রশাসক আরও জানান, পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত লকডাউন বলবৎ থাকবে। তবে জরুরি সেবা যেমন- অ্যাম্বুলেন্স, হাসপাতাল, ওষুধের দোকান, কাঁচাবাজার, নিত্যপণ্যের দোকান, কৃষি সংক্রান্ত বিষয়াদি যেমন সার, বীজ, কীটনাশকের দোকান, ফুয়েল স্টেশন প্রভৃতি লকডাউনের আওতামুক্ত থাকবে।
সভায় উপস্থিত ছিলেন- পুলিশ সুপার মুহাম্মদ আশরাফ হোসেন, লে. কর্নেল নিয়ামুল হালিম খান, সিভিল সার্জন শেখ আবু শাহীন, প্রেসক্লাব যশোরের সভপতি জাহিদ হাসান টুকুন প্রমুখ।
এদিকে সদর উপজেলার দেয়াড়া ইউনিয়নের ফরিদপুর গ্রামে একজন করোনা রোগী পালিয়ে আসায় উক্ত গ্রামকে লকডাউন ঘোষনা করেছেন  চেয়্যারম্যার মো : আনিছুর রহমান।

https://channelkhulna.tv/

যশোর আরও সংবাদ

বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারত থেকে ৫১০ মেট্রিকটন চাল আমদানি

ভারত থেকে বেনাপোল বন্দরে ১২৫ টন বিস্ফোরক দ্রব্য আমদানি

শার্শায় বিদেশ ফেরত বাবলুর বাণিজ্যিক ভাবে দুম্বা চাষে সফলতা

যশোরে আমির হামজার বিরুদ্ধে মানহানীর মামলা

বেনাপোল বন্দরে চাঁদাবাজির অভিযোগে বাণিজ্যিক সংগঠনের সংবাদ সম্মেলন

যশোরে দোকানে চুরি করতে গিয়ে গণপিটুনিতে যুবক নিহত

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।