সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ১৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ২৮শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ মাগুরা জেলা শাখার কমিটি বিলুপ্ত ঘোষণা | চ্যানেল খুলনা

আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ মাগুরা জেলা শাখার কমিটি বিলুপ্ত ঘোষণা

বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ মাগুরা জেলা শাখার কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।
বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছোসেবক লীগ কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত মোতাবেক গত ২২জুলাই রাতে মেয়াদোত্তীর্ণ কমিটি বিলুপ্ত করা হয়।
বিলুপ্ত করা কমিটিতে আহবায়ক হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন শেখ সালাউদ্দিন আহম্মেদ এবং যুগ্ম আহবায়ক ছিলেন রিয়াজুল হাসান রিয়াজ।  বিলুপ্ত কমিটির যুগ্ন আহবায়ক রিয়াজ জানান, শুক্রবার রাতে কেন্দ্রীয় আওয়ামী স্বেচ্ছোসেবক লীগের দপ্তর সম্পাদক আজিজুল হক আজিজ স্বাক্ষরিত এক চিঠিতে সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি গাজী মেজবাহুল হোসেন সাচ্চু ও আফজালুর রহমান বাবু এ নির্দেশনা প্রদান করেন।
সেই সাথে মাগুরা জেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক কার্যক্রমকে আরো গতিশীল করতে সভাপতি/সম্পাদক পদে আগ্রহী প্রার্থীদের জীবন বৃত্তান্ত আগামী ১মাসের মধ্যে কেন্দ্রীয় দপ্তর সেলে জমা দেয়ার জন্য আহবান করা হয়।
রিয়াজ আরো জানান, মাগুরা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ যেভাবে দলকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছিল ঠিক সেভাবে সামনের দিনগুলোতেও দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে কাজ করে যাবো।
অন্যদিকে, মাগুরা জেলার মহম্মদপুর উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের স্থগিতাদেশ প্রত্যাহার করা হয়েছে।

https://channelkhulna.tv/

মাগুরা আরও সংবাদ

মাগুরায় প্রবাসীর স্ত্রীকে দলবদ্ধ ধর্ষণের মামলায় গ্রেফতার ‘বৈষম্যবিরোধী’ দুই নেতা কারাগারে

মাগুরাতে ১১ ইটভাটায় অভিযানে ২৫ লাখ ১০ হাজার জরিমানা

মাগুরায় ‘গরুচোর’ সন্দেহে গণপিটুনিতে সাইপ্রাস ফেরত ব্যক্তি নিহত

মাগুরার শালিখায় অসহায় মানুষের মধ্যে কম্বল বিতরণ

মাগুরায় সড়ক দুর্ঘটনায় ছোট ভাই নিহত, আহত বড় ভাই

মাগুরার নহাটা বাজার বণিক সমিতি নির্বাচন সম্পন্ন: সভাপতি মনির-মুস্তাফিজ সম্পাদক

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।