সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শুক্রবার , ১৩ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২৭শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
আওয়ামী লীগের বর্ষীয়ান নেত্রী মতিয়া চৌধুরীর জীবনাবসান | চ্যানেল খুলনা

আওয়ামী লীগের বর্ষীয়ান নেত্রী মতিয়া চৌধুরীর জীবনাবসান

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সিনিয়র সদস্য ও দ্বাদশ জাতীয় সংসদের সাবেক উপনেতা বেগম মতিয়া চৌধুরী আর নেই। আজ (বুধবার) দুপুরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) হয়। এভারকেয়ার হাসপাতালের জেনারেল ম্যানেজার আরিফ মাহমুদ এ তথ্য নিশ্চিত করেছেন।

মতিয়া চৌধুরীর পিএস শাহজালাল জানান, বেলা ১ টার দিকে এভারকেয়ার হাসপাতালে তার মৃত্যু হয়। তার দাফন কাফন নিয়ে এখনও সিদ্ধান্ত হয় নাই। তবে মতিয়া চৌধুরীকে তার স্বামীর কবরে শায়িত করা হতে পারে।

ছাত্র ইউনিয়নের রাজনীতি দিয়ে আওয়ামী লীগের রাজনীতিতে প্রবেশ করা মতিয়া চৌধুরী বহু রাষ্ট্রীয় দায়িত্ব পালন করেন। দলে প্রভাবশালী এ নেতা কয়েক যুগ ধরে আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য পদে রয়েছেন। তিনি শেরপুর-২ আসন থেকে দ্বাদশ সংসদেও নির্বাচিত হন। তিনি এই আসন থেকে ৫ বার সংসদ সদস্য নির্বাচিত হন।

সাদাসিদে জীবনযাপনে অভ্যস্ত মতিয়া আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার বিশ্বস্ত ছিলেন। হাসিনার মন্ত্রিসভায় তিনি একাধিকবার মন্ত্রিত্ব করেন। কৃষিমন্ত্রী হিসেবে তিনি দেশে কৃষি বিপ্লবে ভূমিকা রাখেন। আওয়ামী লীগের বর্ষীয়ান নেত্রী সাজেদা চৌধুরীর মৃত্যু হলে মতিয়া চৌধুরীকে দ্বাদশ সংসদের উপনেতা করেন শেখ হাসিনা।

https://channelkhulna.tv/

রাজনীতি আরও সংবাদ

স্বাধীনতা দিবসে স্মৃতিসৌধে বিরোধীদলীয় নেতা শফিকুর রহমানের শ্রদ্ধা

স্বাধীনতা দিবস উপলক্ষে জামায়াতের দুই দিনের কর্মসূচি ঘোষণা

সিঙ্গাপুরের হাসপাতালে ভর্তি মির্জা আব্বাস, শারীরিক অবস্থা স্থিতিশীল

অপারেশন থিয়েটারে মির্জা আব্বাস, মস্তিষ্কে অস্ত্রোপচার

রাষ্ট্রপতি ৩ কারণে অপরাধী, তাঁর বক্তব্য আমরা এই মহান সংসদে শুনতে পারি না: শফিকুর রহমান

খণ্ডিতভাবে ডেপুটি স্পিকার চাচ্ছি না, আমরা চাই প্যাকেজ: জামায়াত আমির

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।