সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ২৪শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ , ৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
আইপিএল নিলামে বাংলাদেশি ৫ ক্রিকেটার | চ্যানেল খুলনা

আইপিএল নিলামে বাংলাদেশি ৫ ক্রিকেটার

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৫তম আসরের নিলামের জন্য ক্রিকেটারদের চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে বিসিসিআই। ঘোষিত তালিকায় আছেন বাংলাদেশি ৫ ক্রিকেটার।
স্বাভাবিকভাবেই তালিকায় আছেন তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান ও পেসার মুস্তাফিজুর রহমান, যারা বিগত আসরগুলোতে নিয়মিতভাবে অংশ নিয়েছেন। সাকিব ও মুস্তাফিজের ভিত্তিমূল্য ২ কোটি রুপি।

এছাড়া বাকি তিন ক্রিকেটার হলেন- লিটন দাস, তাসকিন আহমেদ ও শরিফুল ইসলাম। তাদের প্রত্যেকের নামই ৫০ লাখ রুপি ভিত্তিমূল্যে নিলামে উঠবেন।
বাংলাদেশের ৫ ক্রিকেটার ছাড়াও নিলামে উঠবে আফগানিস্তানের ১৭, অস্ট্রেলিয়ার ৪৭, ইংল্যান্ডের ২৪, আয়ারল্যান্ডের ৫, নিউজিল্যান্ডের ২৪, দক্ষিণ আফ্রিকার ৩৩, শ্রীলঙ্কার ২৩, ওয়েস্ট ইন্ডিজের ৩৪, জিম্বাবুয়ের ১, নামিবিয়ার ৩, নেপালের ১, স্কটল্যান্ডের ২ ও যুক্তরাষ্ট্রের ১ ক্রিকেটারের নাম।

https://channelkhulna.tv/

খেলাধুলা আরও সংবাদ

বিশ্বকাপ ইস্যুতে পাকিস্তানকে ভারতীয় ক্রিকেটারের সতর্কবার্তা

কুয়েটে ‘ইন্টার ডিপার্টমেন্ট টি-১০ ক্রিকেট টুর্নামেন্ট-২০২৬’ এর শুভ উদ্বোধন

সরকারের নির্দেশ পেলে বিশ্বকাপে খেলবে না পাকিস্তানও

বাংলাদেশ বিশ্বকাপে যাবে না, সরকারি সিদ্ধান্ত

ভারতে বাংলাদেশ না খেললে বিশ্বকাপে বিকল্প দল নেবে আইসিসি

কার ডাকে শেষ মুহূর্তে বিপিএল খেলতে এসেছেন ওকস

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।